সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ভোটের দিনে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে যাবে ব্যালট পেপার, মানতে হবে নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

ভোটের দিনে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে যাবে ব্যালট পেপার, মানতে হবে নির্দেশনা
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট কেন্দ্র ৪২ হাজার ২৫টি। এরমধ্যে ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। আর ভোটগ্রহণের আগের দিন ব্যালট যাবে ২ হাজার ৯৬৪ কেন্দ্রে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব সকল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। তবে ভোটের দিনে ব্যালট নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা মানতে হবে রিটার্নিং কর্মকর্তাকে।


বিজ্ঞাপন


ইসি জানায়, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার প্রেরণের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে পার্বত্য জেলা, উপকূলীয় এলাকা, দ্বীপ, চরাঞ্চল, নদী পরিবেষ্টিত দুর্গম এলাকা বিবেচনায় পরিশিষ্ট-ক তালিকায় বর্ণিত ২ হাজার ৯৬৪ ভোটকেন্দ্রে ভোটগ্রহণের পূর্বের দিন নির্বাচনী মালামালসহ ব্যালট পেপার প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

আরও পড়ুন


বিজ্ঞাপন


ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার প্রেরণের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

  • ভোটগ্রহণের পূর্বের দিন প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে যাবেন। তবে প্রিজাইডিং অফিসারের অনুপস্থিতিতে যে সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মর্মে নিয়োগপত্রে উল্লেখ রয়েছে, সেই সহকারী প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত নিরাপত্তার সাথে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন।
  • ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করে পর্যাপ্ত নিরাপত্তার সাথে সকাল ৬টার মধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন।
  • ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার বিতরণের সময় যতদূর সম্ভব পর্যাপ্ত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিতিতে ব্যালট পেপার হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
  • ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পরিবহনের বিষয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করবেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিইউ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর