শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘সরকার নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতের চেষ্টা করেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

‘সরকার নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতের চেষ্টা করেছে’
ছবি- সংগৃহীত

সরকার নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতের চেষ্টা করেছে বলে দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন।


বিজ্ঞাপন


কামাল উদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক দায়িত্বের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেকের অধিকার আছে তাতে অংশ নেওয়ার। এখন কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তিনি তার অধিকার ক্ষুণ্ন করলেন। কিন্তু এতে নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে তাদের আহ্বান জানানো উচিৎ। বিএনপিকে আহ্বান জানানোও হয়েছে, কিন্তু নির্বাচনে না এলে আমাদের কিছু করার নেই।

আরও পড়ুন

নির্বাচনে খুব বেশি সহিংসতা হয়নি: সিইসি

সরকার দাবি-দাওয়া না মানায় বিএনপি নির্বাচনে আসছে না, এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকার চেষ্টা করেছে অংশগ্রহণ নিশ্চিত করার। কিন্তু তারা যদি না এসে থাকে, তাহলে সরকারের কিছু করার নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া ও ভোট প্রদানে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, বেলা ১১টায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সিইসি ও কমিশনের অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের কাছে নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানান বিষয় তুলে ধরে মানবাধিকার কমিশন।  

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর