শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সাংবাদিক পেটালে কি গলার মালা দিয়ে বাহবা দেব? প্রশ্ন প্রধানমন্ত্রীর

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক পেটালে কি গলার মালা দিয়ে বাহবা দেবো? প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো?’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আরও বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না: রিজভী

এসময় তিনি বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন। বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? তারা জানে, নির্বাচনে এলে পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন: খুব বেশি সহিংসতা হয়নি: সিইসি

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই অপরাধীদের নামে মামলা দেওয়া হয়েছে। তাদের কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর