মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

৮-১০ বছরের শিশুদের নিয়ে ছিনতাইয়ের দল!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

৮-১০ বছরের শিশুদের নিয়ে ছিনতাইয়ের দল!
গ্রেফতারকৃত শাকিল।

রাজধানীর তেজগাঁও এলাকায় দীর্ঘদিন থেকে ছিনতাই করে আসছিল শাকিল (১৮) নামে এক ছিনতাইকারী। টেলিভিশন দেখে ছিনতাই শেখে শাকিল। এরপর তেজগাঁও এলাকায় ছিনতাই করার জন্য ৮ থেকে ১০ বছরের শিশুদের নিয়ে নিজেই একটি দল গঠন করে। যাদের কাজ ছিল ছিনতাই করা। আর শাকিল থাকত দলের প্রধান হিসেবে। 

অবশেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে বনানী থানার সাততলা বস্তি থেকে শাকিলকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। শাকিলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 


বিজ্ঞাপন


শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। 

আরও পড়ুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

তিনি জানান, গ্রেফতার শাকিল তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তিনি নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে ৪ সদস্য আছে। বাকিদের সবার বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে শাকিল নিজেই ছিনতাইয়ের দল গড়ে। কয়েকবার ছিনতাই করে সেই টাকা দিয়েই নিজেদের জন্য ছুরি কেনে তারা। শাকিল ও তার গ্রুপের সদস্যরা এর আগেও একবার গ্রেফতার হয়েছিল। 

তিনি আরও জানান, শাকিলের দল নির্জন কোনো স্থানে ওঁৎ পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে ৪ জন মিলে জাপটে ধরে। দুইজন হাত, একজন গলা চেপে ধরে, বাকিজন পেটে ছুরি ধরে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। সর্বশেষ ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে একই কায়দায় ছিনতাই করে শাকিল ও তার দল। 


বিজ্ঞাপন


তিনি জানান, বৃহস্পতিবার রাতে বনানী থানার সাততলা বস্তি থেকে শাকিলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এমআইকে/এমএইচএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর