মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের হেফাজত থেকে ১৩১৩২ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর