শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পারস্পরিক স্বার্থে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পিএম

শেয়ার করুন:

পারস্পরিক স্বার্থে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী
ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যে কোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। 

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাকে উদ্ধৃত করে বলেন, তাদেরকে (স্পেনের উদ্যোক্তারা) স্বাগত জানানো হয়েছে। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন নেই: পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে ইহসানুল করিম বলেন, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর