শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ইসির বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ইসির বৈঠক সন্ধ্যায়
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, সে বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এই বৈঠক হবে।

জানা যায়, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবে। তাদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাব ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫০ জন ও বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এর আগে গত ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচনে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে।


বিজ্ঞাপন


ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিইউ/এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর