শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইসির মুখপাত্রের দায়িত্বে সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ইসির মুখপাত্রের দায়িত্বে সচিব
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) মুখপত্রের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিব। রোববার (৫ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ অধি-শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং প্রদান করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।


বিজ্ঞাপন


 

কারই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর