মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কাকরাইলে এস এ পরিবহনের ভবনে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

কাকরাইলে এস এ পরিবহনের ভবনে আগুন
ছবি সংগৃহীত

রাজধানীর কাকরাইলে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান এস এ পরিবহনের ভবনে আগুন লেগেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল দশটা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুনে নেভাতে ঘটনাস্থলে গেছে।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ: মা-বাবাসহ শিশু দগ্ধ

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহনের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও স্থানীয় অনেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে গেছে। ভবনটির পাশের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।


বিজ্ঞাপন


বিইউ/এমআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর