মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ: মা-বাবাসহ শিশু দগ্ধ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ: মা-বাবাসহ শিশু দগ্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে মা-বাবাসহ এক শিশু দগ্ধ হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা গোলজারের বাড়ির নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ তিনজন হলেন— অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলী মোল্লা জানান, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু তার শিশু সন্তান কাব্যর জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারাঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন।

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্না ঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী।


বিজ্ঞাপন


বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, ওই বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ নেই। ধারণা করা হচ্ছে, সিলেন্ডার বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর