শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে চান? মানুন এই কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১১:২৪ এএম

শেয়ার করুন:

আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে চান? মানুন এই কৌশল

আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কে না হতে চায়? কিন্তু সকলেই বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন না। জীবনে সফল হওয়ার পিছনেও এই ব্যক্তিত্বই লুকিয়ে রয়েছে। আপনিও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। তার জন্য মেনে চলতে হবে সহজ কয়েকটা টিপস।

১. ব্যক্তিত্ব উন্নত করার জন্য প্রথমেই একজন ভালো শ্রোতা হওয়া খুবই জরুরি। কথা বলার সময় আগে অন্যের কথা ভালো করে শুনুন। তিনি কী বলতে চাইছেন, সেটা ভালো করে বুঝুন। তারপর সেই অনুযায়ী বুদ্ধিদীপ্ত উত্তর দিন। যখন কারও সঙ্গে কথা বলছেন, তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। চোখের সঙ্গে চোখ রাখতে পারাও বলিষ্ঠ ব্যক্তিত্বের লক্ষণ।

২. প্রতিদিন নতুন নতুন জিনিস জানার চেষ্টা করুন। জানার কোনও শেষ নেই। জ্ঞানের ভান্ডার যত ভর্তি হবে, আপনি ততই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য জানাটা খুবই জরুরি। যাতে কোনও মানুষের সঙ্গে থাকার সময় তার আপনাকে বোরিং বলে মনে না হয়।

personality

৩. ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি করুন। 'আমি পারব' এই মত নিয়ে চলুন। দেখবেন, যেকোনও কাজে সাফল্য আসবেই আসবে।

৪. এক বিখ্যাত দার্শনিক বলেছেন, 'কাউকে অযথা বিচার করতে যেও না। তুমি তাতে খুশি থাকবে। ক্ষমা করতে শেখো। তাতে তুমি সুখী থাকবে। আর সবাইকে সমস্ত কিছুকে ভালোবাসো। তুমি সুখের শীর্ষে থাকবে।' 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাউকে বিচার করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি তাকে বিচার করার জন্য তার সম্পর্কে সঠিকভাবে সমস্তকিছু জানো? উত্তর নিজেই পেয়ে যাবেন।

৫. ব্যক্তিত্ব উন্নত করার জন্য নানা মহলের মানুষের সঙ্গে মেলামেশা করাটা খুবই জরুরি। প্রতিদিন যখন কোনও না কোনও নতুন মানুষের সঙ্গে দেখা হয়, তখন অনেক নতুন কিছু জানা যায়। বিশেষ করে একটি নতুন মানুষকে চিনতে শুরু করা যায়। তার সঙ্গে কথা বলাকালে জ্ঞানের বিনিময়, চিন্তার বিনিময় হতে থাকলে স্বভাবিকভাবেই ব্যক্তিত্ব উন্নত হয়।

৬. ব্যক্তিত্ব উন্নত করার জন্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কথা বলাটা খুবই জরুরি। যদি বহু মানুষ আপনার বলা কথার সঙ্গে কমিউনিকেট করতে থাকেন, তাহলে বুঝতে হবে তাদের আপনার কথার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবে, কথা বলার সময় এটাও মাথায় রাখতে হবে কোন কথা কখন বলা উচিত এবং কখন থেমে যাওয়া উচিত।

৭. সেন্স অব হিউমর ভালো হওয়া খুবই জরুরি।

৮. অন্যকে সাহায্য করার মানসিকতা থাকা দরকার।

ধীরে ধীরে এসব কৌশল রপ্ত করলে আপনিও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারবেন। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর