রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

বেশিরভাগ নারীই বিয়ে করতে চান না, থাকতে চান একা: সমীক্ষা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

বেশিরভাগ নারীই বিয়ে করতে চান না, থাকতে চান একা: সমীক্ষা

করোনার প্রকোপ কমায় দুই বছর পর বিয়ের উৎসব শুরু হয়েছে পুরোদমে। বিয়ে মানে কেবল দুটি মানুষের মিল নয়, দুটি পরিবারের মিলন বলা যায়। আনন্দের এই বিষয়টিই নারীদের কাছে হয়ে উঠছে উদ্বেগের। সমাজ ও পরিবারের প্রত্যাশা তাদের মনের ভয় বাড়াচ্ছে। বিশেষত অবিবাহিত নারীদের এই উদ্বেগের বিষয়টি উঠে এলো সাম্প্রতিক এক সমীক্ষায়। 

ডেটিং অ্যাপ বাম্বলের করা সমীক্ষা অনুযায়ী, প্রতি পাঁচ জনের মধ্যে দুজন ভারতীয় নারী বিশ্বাস করেন, একরকম ঐতিহ্যের দুজনের মধ্যে বিয়ের সম্পর্ক চায় তাদের পরিবার। সমীক্ষায় অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়, তারা কখন বিয়ে করতে চান?


বিজ্ঞাপন


woman

উত্তরে ৩৯ শতাংশ নারী বলেন, তারা এই বিষয়ে বেশ চাপে আছেন। অবিবাহিত ভারতীয়দের প্রায় এক তৃতীয়াংশ (৩৩ শতাংশ) মনে করেন, তাদের একরকম বাধ্য করা হয় প্রতিশ্রুতিবদ্ধ, দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকতে।

আরও পড়ুন- 
দাম্পত্য মধুর রাখতে নবদম্পতিরা যে ৫ বিষয় অবশ্যই মানবেন

দুজনের একসঙ্গে থাকা নিয়েও প্রশ্ন করা হয়। এর উত্তরে অধিকাংশ অবিবাহিতরাই জানান, তারা অবিবাহিত আছেন বলে প্রায়ই বুলির শিকার হতে হয়। বেশিরভাগ সময়ে এই বুলিং-এর ইঙ্গিত ব্যক্তিগত ব্যাপার নিয়ে। যা রীতিমত অস্বস্তির বিষয়।


বিজ্ঞাপন


woman

বাম্বল অ্যাপের মতে, অবিবাহিত ব্যক্তিরা বিশেষত নারীরা সচেতনভাবে সিঙ্গেল থাকাই পছন্দ করছেন। পাশাপাশি পছন্দ-অপছন্দ নিয়ে কোনোরকম আপসেও যেতে ইচ্ছুক নন তারা‌। এমনকি কাকে কীভাবে ডেট করবেন সে ব্যাপারে নিজের ইচ্ছেকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নারীরা। 

আরও পড়ুন- 
সিঙ্গেল থাকার ৫ উপকারিতা

সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের ৮১ শতাংশ মহিলা বলেছেন তারা অবিবাহিত এবং একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারো সাথে ডেটিং করার সময়, ৬৩ শতাংশ উত্তরদাতারা জানান, তারা তাদের পছন্দ, চাহিদা বা প্রয়োজনীয়তা অন্য কারো মতে চলতে দিতে রাজি নন। 

woman

৮৩ শতাংশ নারীরা জানান, তারা সঠিক ব্যক্তি খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর