বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্তন ক্যানসারের ঝুঁকি কমায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

স্তন ক্যানসারের ঝুঁকি কমায় যেসব খাবার

ক্যানসারের কারণ এখনও জানতে পারেননি চিকিৎসকরা। এর শতভাগ সফল চিকিৎসা পদ্ধতিও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন জীবনযাত্রায় পরিবর্তন আনলে এবং নির্দিষ্ট কিছু খেলে ক্যানসারের ঝুঁকি কমতে পারে। 

কিছু কিছু খাবার রয়েছে যা স্তন ক্যানসারের আশঙ্কা কিছুটা হলেও কমিয়ে দেয়। এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নিই-  


বিজ্ঞাপন


food

আদা-পেঁয়াজ-রসুন

পরিচিত এই মসলাগুলো কমাতে পারে স্তন ক্যানসারের আশঙ্কা। এগুলোতে রয়েছে ফ্লেভোনয়েডস নামক উপাদান। এটি খুব জরুরি অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞানীদের মতে, নিয়মিত আদা, পেঁয়াজ, রসুন খেলে স্তন ক্যানসারের ঝুঁকি কমতে পারে।  

সবুজ শাকসবজি


বিজ্ঞাপন


অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সবুজ শাকসবজি। এগুলো রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে দারুণ কাজ করে। তাই স্তন ক্যানসার থেকে দূরে থাকতে নিয়মিত সবুজ শাকসবজি খান। 

food

বিভিন্ন ধরনের বেরি

এসব ফলে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা স্তন ক্যানসারের আশঙ্কা কিছুটা কমাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়মিত বেরিজাতীয় ফল খেলে শরীরের অন্যান্য সমস্যাও দূর হয়। 

আরও পড়ুন- 
কোষ্ঠকাঠিন্য কি কোলন ক্যানসারের লক্ষণ
পিরিয়ডের সময় যেসব ভুলে বাড়ে বন্ধ্যাত্ব-জরায়ুর ক্যানসারের ঝুঁকি

সামুদ্রিক মাছ

যেসব মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেগুলি ক্যানসার আটকাতে দারুণ কাজ করে। এই তালিকায় আছে স্যামন, সার্ডিনের মতো মাছ। ওজনও নিয়ন্ত্রণেও এই মাছগুলো সাহায্য করে।  

turmeric

হলুদ

হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান। এটি দারুণ উপকারী। স্তন ক্যানসারের ঝুঁকি কিছুটা হলেও কমায় এটি। 

লেবু জাতীয় ফল

স্তন ক্যানসার থেকে দূরে থাকতে খাদ্যতালিকায় রাখুন লেবু জাতীয় ফল। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ক্যারোটেনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর