মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

চা-পাতায় ভেজাল আছে কি না বুঝুন এই পরীক্ষায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:২৫ এএম

শেয়ার করুন:

চা-পাতায় ভেজাল আছে কি না বুঝুন এই পরীক্ষায়

চায়ের প্রতি বাঙালির অন্যরকম ভালোবাসা। সকালে চায়ের কাপে চুমুক না দিলে দিনই শুরু হয় না অনেকের। কেবল বাঙালি নয়, বিশ্বের বহু দেশের মানুষ এই পানীয়টি পছন্দ করেন। কেউ কেউ দিনে ৪-৫ কাপ চা না খেলে স্বস্তি পান না। তবে আপনি যে চা পান করছেন তার হয়ত কোনো পুষ্টিগুণ নেই। কারণ এর পাতায় মেশানো রয়েছে ভেজাল। তাই, বিশেষজ্ঞরা খাওয়ার আগে চা-পাতা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। 

প্রতিনিয়ত খাদ্যে ভেজাল বাড়ছে। নিত্যদিন যে চা পান করেন তাতেও ভেজাল থাকে। চা-পাতায় ভেজাল শনাক্ত করার সহজ একটি ঘরোয়া উপায় আছে। চলুন সেটি জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


tea

প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প চা-পাতা ছড়িয়ে নিন। এরপর চা-পাতা ও পেপারের ওপর অল্প পানি ছিটান। এবার ফিল্টার পেপারটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। 

>>আরও পড়ুন: চা বাংলায় যেভাবে এলো

আলোর সামনে ভেজা কাগজটি ধরে পেপারের দাগগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। চা-পাতা যদি ভেজালহীন হয় তবে ফিল্টার পেপারে কোনো দাগ দেখা যাবে না। আর যদি এতে ভেজাল থাকে তবে কাগজের ওপর কালো বা বাদামী রঙের দাগ পড়বে।


বিজ্ঞাপন


tea

এই পরীক্ষার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন চা-পাতা খাঁটি নাকি এতে ভেজাল আছে। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর