মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন, কী খাবেন না?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন, কী খাবেন না?
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার খাদ্যাভ্যাস

শীতকাল হলো জমিয়ে খাওয়াদাওয়ার মৌসুম। এ সময় টাটকা শাকসবজি এবং হাস-মুরগি, গর-খাসির মাংস খাওয়া জমে বেশ। তাই কোলেস্টেরল বাড়ার ঝুঁকিও থাকে বেশি। কেননা, শীতে জমিয়ে খাওয়াদাওয়া হলেও শরীরচর্চাটা বন্ধ হয়ে যায়। শীতে স্বাভাবিকভাবেই কাজ করার ইচ্ছে কমে যায়। ফলে কায়িক শ্রমও অন্যান্য সময়ের তুলনায় কম হয়। তখন দেখা দেয় কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি।

শীতে কেন কোলেস্টেরল বাড়ে?

Picture

শীতে ভাজাপোড়া খাওয়ার প্রবণতা বেড়ে যায়। এ ছাড়া ঘি, মাখন বা রেডমিটও বেশি খাওয়া হয়। ফলে শরীরে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, খারাপ কোলেস্টেরলের মাত্রা দীর্ঘসময় ধরে ঊর্ধ্বমুখী থাকলে ধমনীর দেওয়ালে ধীরে ধীরে কোলেস্টেরল জমে প্ল্যাক তৈরি হয়, যা ধমনীকে সরু করে দেয়। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মতে, দৈনিক শক্তির ১০ শতাংশের কম স্যাচুরেটেড ফ্যাট থেকে এবং ১ শতাংশের কম ট্রান্স ফ্যাট থেকে আসা উচিত। তাই, সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে এলডিএল কোলেস্টেরল বাড়ায় এমন ফ্যাট খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Picture

স্যাচুরেটেড ফ্যাট: ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস ও ফুল-ফ্যাট দুধজাত খাবারে স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাট এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

ট্রান্স ফ্যাট: তবে ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অনেক প্যাকেটজাত, ভাজা ও বেকারির খাবারে এই ফ্যাট থাকে। এটি শরীরে এলডিএল বাড়ানোর সঙ্গে সঙ্গে এইচডিএলের মাত্রা কমিয়ে দেয়, যা আমাদের রক্ত থেকে বাড়তি কোলেস্টেরল সরাতে সাহায্য করে।

আরও পড়ুন:

ট্রাইগ্লিসারাইড ফ্যাট: আমাদের শরীর বাড়তি শক্তি জমিয়ে রাখতে ট্রাইগ্লিসারাইড ফ্যাট ব্যবহার করে। আর নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি খেলে শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে। মিষ্টিজাতীয় খাবার, রিফাইন্ড কার্বোহাইড্রেট ও অ্যালকোহলে এই ফ্যাট থাকে। শরীরচর্চা কমে গেলে এবং ওজন বাড়তে থাকলে এই ফ্যাট গ্রহণ শরীরে কোলেস্টেরলের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

Picture

কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন

নিয়মিত মেথি, পালংশাক, গাজর ও বিনস খেতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

খাদ্যতালিকায় নিয়মতি কমলালেবু বা লেবুজাতীয় ফল রাখুন।

 ওটস, বার্লি ও ডালও খেতে পারেন। এ খাবারের দ্রবণীয় ফাইবার অন্ত্রে কোলেস্টেরল শোষণ কমাতে সাহায্য করে।

Picture

স্বাস্থ্যকর ফ্যাট হিসেবে মাছ, বাদাম ও বীজও খাওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। 

রান্নায় উদ্ভিজ্জ তেল ব্যবহার করুন। পাম ও নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় সেগুলো এড়িয়ে চলা উচিত। 

কখন চিকিৎসকের কাছে যাবেন?

স্বাস্থ্যকর খাদ্যাভাসের সঙ্গে নিয়মিত শরীরচর্চা সুস্থ্য থাকার জন্য জরুরি। তবে শুধু লাইফস্টাইল কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে পারে না। অনেকে ক্ষেত্রে জেনেটিক্স, বয়স ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও এই সমস্যা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করানো দরকার।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর