সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বছরের সেরা অফার: দেশীদশে ৫০% পর্যন্ত মূল্যছাড়

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

বছরের সেরা অফার: দেশীদশে ৫০% পর্যন্ত মূল্যছাড়
বছরের সেরা অফার: দেশীদশে ৫০% পর্যন্ত মূল্যছাড়

ঋতুর পালাবদলে বদলে যায় প্রকৃতির রং, বদলে যায় পোশাকের পছন্দ আর সাজের আয়োজন। তবে দেশীয় পোশাকের প্রতি ভালোবাসা থেকে যায় চিরন্তন। নিত্যদিনের প্রয়োজন কিংবা বিশেষ কোনো উপলক্ষ—পছন্দের পোশাকে নিজেকে সাজানোর আনন্দ সব সময়ই আলাদা। আর সেই আনন্দের সঙ্গে যখন যুক্ত হয় সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ, তখন তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ক্রেতাদের সেই আনন্দকে বাড়িয়ে দিতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত উদ্যোগ ‘দেশীদশ’। আগামী ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট পোশাকে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

01_DSC05093

পোশাক কেবল দৈনন্দিন প্রয়োজন নয়, এটি আমাদের রুচি, ব্যক্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রকাশ। নিজের কিংবা পরিবারের প্রিয়জনদের জন্য পোশাক কেনার সময় নকশা, মান ও আরামদায়কতার পাশাপাশি সাশ্রয়ী মূল্যও গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই দেশীদশের এই বিশেষ আয়োজন। যেখানে একই ছাদের নিচে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ডগুলোর বৈচিত্র্যময় সংগ্রহ থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পাবেন।

দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক ছাদের নিচে তুলে ধরার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করে দেশীদশ। দেশীয় নকশা, তাঁতশিল্প ও সৃজনশীল ফ্যাশনচর্চাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতাকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই সম্মিলিত উদ্যোগ। বর্তমানে নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি—এই নয়টি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে দেশীদশ। প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব নকশা, রং, কাপড় ও কারুশৈলীর স্বতন্ত্রতা দেশীদশের সংগ্রহকে করে তুলেছে বৈচিত্র্যময়।

বিশেষ এই মূল্যছাড়ের আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে নানা ধরনের পোশাকের সমাহার। শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, কুর্তি, কামিজ, ফতুয়া, শার্ট, টি-শার্ট, টপসসহ বিভিন্ন ধরনের পোশাকের নির্বাচিত সংগ্রহে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ঐতিহ্যবাহী সাজ থেকে শুরু করে আধুনিক ও আরামদায়ক পোশাক—সব ধরনের পছন্দের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে এই আয়োজন। ফলে দৈনন্দিন প্রয়োজন কিংবা আগামী দিনের কোনো বিশেষ উপলক্ষ, নিজের ও পরিবারের সবার জন্য পছন্দের পোশাক কেনার সুযোগ থাকছে তুলনামূলক কম খরচে।

DSC05132

২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশীদশের এই বিশেষ মূল্যছাড় চলবে প্রতিষ্ঠানটির তিনটি আউটলেটে—বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (লেভেল–৪, ব্লক–বি), পান্থপথ, ঢাকা; আফমি প্লাজা (৫ম তলা), বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম; এবং বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া, সিলেটে। বিশেষ মূল্যছাড়ের আওতাভুক্ত পণ্য, নতুন সংগ্রহ ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করা যাবে দেশীদশের অফিসিয়াল ফেসবুক পেজে।

পোশাকের রং ও নকশায় যেমন ফুটে ওঠে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প, তেমনি প্রতিটি কেনাকাটার সঙ্গে জড়িয়ে থাকে পছন্দ, প্রয়োজন আর ভালো লাগার অনুভূতি। সেই ভালো লাগাকে আরও সাশ্রয়ী ও আনন্দময় করে তুলতে এবং ক্রেতাদের সঙ্গে আস্থা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করতেই দেশীদশের এই বিশেষ আয়োজন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর