শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
কীভাবে বই পড়ার আগ্রহ বাড়াবেন?

বই পড়াটা কারো কাছে ‘বোরিং’ তো কারো কাছে আনন্দের। কারো আবার মিশ্র অনুভূতি। কেউ কেউ খুব করে বই পড়তে চান। তবে শুরু করতে পারেন না। অজানা এক ভয় ও মানসিক চাপ ঘিরে ধরে। বই পড়াটা বেশ কষ্টসাধ্য ও একঘেয়েমি কাজ মনে হয়। আজকের এই প্রতিবেদনটি তাদের জন্যই যারা বই পড়তে চান অথচ শুরুটা করতে পারছেন না।

বই পড়ার নিয়ম

অন্যসব বিষয়ের মতো বই পড়ারও একটি সুন্দর নিয়ম রয়েছে। কিছু বিষয় জানলে বই পড়াটাও আপনার জন্য আনন্দের হতে পারে। একাডেমিক পড়াশোনার বাইরে কোনো প্রকার চাপ ছাড়া বই পড়তে এই বিষয় খেয়াল রাখা জরুরি-

picture

১. মানসিক প্রস্তুতি

বইকে ভয় নয়: বই পড়ার কথা ভাবলেই অনেকের মধ্যে এক প্রকার মানসিক চাপ কাজ করে। এই চাপ দূর করতে বই পড়া নিয়ে আমাদের গঁৎবাধা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। একটি বই পড়া শুরু করা মনে সেটি শেষ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যখন যেকোনো বই পড়া শুরু বা বাদ দেওয়ার অধিকার আপনার রয়েছে।

২. পড়ার পরিবেশ তৈরি করুন

উপযুক্ত পরিবেশ: পড়ার জন্যও একটি উপযুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে। তাই বিছানা বা পড়ার টেবিলের মতো প্রতিদিন ব্যবহার করা হয় এমন জায়গায় বসে বই পড়া এড়িয়ে চলুন। এসব স্থানের পরিবর্তে বারান্দা, ছাদ, শান্ত কোনো ক্যাফে বা পার্কে বসে বই পড়তে পারেন। এতে বই পড়ায় একঘেয়েমি লাগবে না। সতেজ অনুভব করতে পড়ার সময় সঙ্গে এক কাপ চা বা এক মগ কফি সঙ্গে নিয়ে বসুন। মনোযোগ ধরে রাখতে সমস্যা হলে ফোনে কম সাউন্ডে হালকা বৃষ্টির শব্দ বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকও চালাতে পারেন।

picture

হাতের কাছে বই রাখুন: বাসা থেকে অফিস স্থানে আপনার আশেপাশে বই রাখুন। প্রয়োজনে হাত ব্যাগেও একটি বই রাখতে পারেন। প্রতিদিন চোখের সামনে বই দেখলে বইয়ের প্রতি আগ্রহ বাড়ে এবং পড়তে ইচ্ছে করে।

৩. পছন্দের বই খুঁজুন

পছন্দের জনরা অনুসরণ করুন। পছন্দের জনরা খুঁজে পেতে আপনি কোন ধরনের সিনেমা পছন্দ করে সেটি খেয়াল করুন। আপনার রহস্য বা থ্রিলার সিনেমা পছন্দ হলে গোয়েন্দা বা থ্রিলার গল্পের বই দিয়ে পড়া শুরু করতে পানে। রোমান্টিক, ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশন ভালো লাগলে সেই ধরনের বই বেছে নিন। তবে টানা একই জনরার বই না পড়ে মাঝে মাঝে ভিন্নধর্মী বইও পড়ুন। এতে পড়ার আনন্দে নতুনত্ব আসবে।

৪. ছাপা বই নাকি পিডিএফ?

Picture

বই পড়ার প্রকৃত আনন্দ পাওয়া যায় ছাপা বইয়ে। তাই সবসময় ছাপা বই পড়ার চেষ্টা করুন। তবে ছাপা বই পড়ার সুযোগ না থাকলে ফোনে বইয়ের পিডিএফ পড়তে পারেন। আর পড়ার মতো মুড বা উপযুক্ত পরিবেশ যদি না থাকে তবে চমৎকার ভয়েস-ওভারসহ অডিওবুকও শুনতে পারেন।

৫. বইপড়া শুরু করবেন যেভাবে

ছোট বই বা গল্প দিয়ে শুরু: ছোট কোনো উপন্যাস বা গল্প দিয়ে আপনার বই পড়ার যাত্রা শুরু করুন। প্রথমেই কঠিন কোনো বিষয়ে মোটা বই দিয়ে পড়া শুরু করবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রয়োজনে শিশুতোষ গল্পের বই নিন। একবার আলসেমি বা ভয় কেটে গেলে আপনি নিজে থেকেই আরও বেশি পড়তে চাইবেন।

বই নিয়ে কথা বলুন: বন্ধুদের আড্ডা বা অফিসে কলিগদের সঙ্গে গল্পের ফাঁকে বই নিয়ে কথা বলুন। আপনার আশেপাশে এমন মানুষ না পেলে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও গুডরিডসের মতো বুক-কমিউনিটিতে যুক্ত হয়ে যান। বই নিয়ে অন্যদের রিভিউ ও মতামত দেখুন। নিজের অনুভূতিও জানান।

picture

৬. প্রতিদিন কতটুকু বই পড়বেন?

লক্ষ্য নির্ধারণ করুন: প্রতিদিন কয় পৃষ্ঠা বা কত সময় বই পড়বেন সেটি নির্ধারণ করে রাখলে বই পড়ায় দ্রুত অগ্রগতি আসে। শুরুতেই বড় লক্ষ্য নির্ধারণ করার চেয়ে অল্প অল্প করে এগিয়ে যাওয়া ভালো। তাই প্রতিদিন ১ পৃষ্ঠা বা মাত্র ১০ মিনিট পড়ার লক্ষ্য দিয়ে শুরু করতে পারেন। কারো কাছে এক পৃষ্ঠাও যদি বেশি মনে হয় তবে একটি প্যারা বা লাইন দিয়েই শুরু করুন না। বই কতটুকু পড়তে হবে এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এর সম্পূর্ণটাই আপনার সময় ও ইচ্ছার ওপর নির্ভর করে।

একসাথে একাধিক বই পড়ুন: অনেক সময় এক টপিকে বারবার পড়তে ভালো লাগে না বা একঘেয়েমি চলে আসে। তাই একটা বই পড়ে শেষ করতে হবে এমন চিন্তা থেকে দূরে সরে আসুন। একসঙ্গে একাধিক বই পড়া শুরু করতে পারেন। আপনার মুডের ওপর নির্ভর করে বই বাছাই করে পড়ুন। এতে বই পড়া নিয়ে কোনো মানসিক চাপ কাজ করবে না।

picture

পছন্দ না হলে বাদ দিন: যে বইটি পড়তে ভালো লাগছে না কোনো অপরাধবোধ ছাড়াই সেটি পড়া বাদ দিন। হোক না সেটি বিখ্যাত বা ব্যাপক পঠিত কোনো বই। নিজেকে জোর করবেন না। উপন্যাস বা গল্পের ৩০ থেকে ৫০ পৃষ্ঠা পড়ে ফেলার পরও যদি আগ্রহ না জাগে তবে সেটি আপনার জন্য না।

বিরক্তিকর অংশ এড়িয়ে যান: আপনি যদি বর্ণনামূলক বই পড়তে ভালো না লাগে তবে শুধু ঘটনাগুলো পড়তে পারেন। পড়ার সময় বইয়ের কোনো দৃশ্য বা ঘটনার বর্ণনা এলে সে অংশটুকু এড়িয়ে যান অথবা দ্রুত চোখ বুলিয়ে নিন।

নোট না নিয়ে বইয়ের আনন্দ নিন: একাডেমিক পড়াশোনার মতো গল্প বা উপন্যাসের প্রতিটি ঘটনার নোট নেওয়ার বা গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন নেই। পছন্দের উক্তিগুলো হাইলাইট করার শখ না থাকলে আশেপাশে কোনো প্রকার কলম বা হাইলাইট রাখবেন না।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর