শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুয়াকাটা ভ্রমণ

কুয়াকাটায় কোথায় কোথায় ঘুরবেন?

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটায় কোথায় কোথায় ঘুরবেন?
সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগের কারণে সারা বছরই এখানে হাজারো পর্যটকের ভিড় জমে। প্রকৃতির অপার সৌন্দর্য, বনাঞ্চল এবং ঐতিহাসিক নিদর্শনের ছোয়ায় ঘেরা এই সমুদ্র সৈকত শহরে ঘোরার মতো রয়েছে চমৎকার সব দর্শনীয় স্থান।

e8384601f7cc78127c0b70058922a616f4b593ca-1600x902

কুয়াকাটার দর্শনীয় স্থান

কুয়াকাটা ভ্রমণের শুরুতেই রয়েছে ১৮ কিলোমিটার দীর্ঘ মূল সমুদ্র সৈকত, যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপূর্ব সুযোগ রয়েছে। সৈকত ধরে কিছুদূর এগোলেই দেখা মিলবে লাল কাঁকড়ার চর ও লেম্বুর চরের, যা প্রাকৃতিক সৌন্দর্য ও লাল কাঁকড়ার বিচরণের জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। প্রকৃতির এই নিস্তব্ধ ও মনোরম সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। এছাড়া সৈকতসংলগ্ন এলাকায় সরকারি উদ্যোগে গড়ে ওঠা ঝাউবন ও ইকোপার্ক ভ্রমণপিপাসুদের ক্লান্তি দূর করতে চমৎকার এক স্থান। 

kuyyaakaattaa-4

কুয়াকাটায় রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া। রাখাইন পল্লীর শুরুতে অবস্থিত ঐতিহাসিক কূয়া বা প্রাচীন কূপ থেকেই মূলত কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছে। এই প্রাচীন কূয়ার ঠিক পাশেই অবস্থিত সীমা বৌদ্ধ বিহার, যেখানে অষ্টধাতুর তৈরি প্রায় ৩৭ মন ওজনের একটি ধ্যানরত গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। 

1992762330

এখান থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে অবস্থিত মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরে রয়েছে উপমহাদেশের অন্যতম বৃহত্তম গৌতম বুদ্ধের মূর্তি। পাশাপাশি কেরানীপাড়া, মিসরিপাড়া ও আমখোলাপাড়ায় ছড়িয়ে থাকা রাখাইন আদিবাসীদের জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী তাঁতশিল্প অত্যন্ত কাছ থেকে দেখার মতো একটি অভিজ্ঞতা। 

images_(1)

প্রকৃতির সান্নিধ্যের জন্য কুয়াকাটার পশ্চিম দিকে নদীপারে রয়েছে ফাতরার বন বা ফাতরার চর, যা দ্বিতীয় সুন্দরবন নামে পরিচিত একটি ম্যানগ্রোভ বনাঞ্চল। 

Gangamati-Char-Kuakata.jpg

অন্যদিকে সৈকতের পূর্ব দিকে রয়েছে গঙ্গামতির জঙ্গল ও চর, যেখানকার খাল ও বনভূমি থেকে চমৎকার সূর্যোদয় দেখা যায়। আর সমুদ্রযাত্রা ও স্থানীয় সংস্কৃতি খুব কাছ থেকে দেখতে কুয়াকাটা থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছের পাইকারি আড়ত ও মাছ ধরার কেন্দ্র আলীপুর ও মহিপুর বন্দর ঘুরে দেখতে পারেন। 

আরও পড়ুন: প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিয়ে ডাকে সিলেট

এই সবকিছু মিলিয়ে কুয়াকাটার প্রতিটি প্রান্ত ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর