মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখা প্রজনন স্বাস্থ্যে কতটা ঝুঁকিপূর্ণ?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখা প্রজনন স্বাস্থ্যে কতটা ঝুঁকিপূর্ণ?
পুরুষের প্রজনন স্বাস্থ্যের যত্নে যেসব অভ্যাগ ত্যাগ করা জরুরি

ঘণ্টার পর ঘণ্টা কোলে ল্যাপটপ নিয়ে কাজ করেন কিংবা প্যান্টের সামনের পকেটে মোবাইল রাখেন অনেকেই। দৃশ্যটা বেশ স্বাভাবিক মনে হলেও এই অভ্যাস যে আপনার প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে জানেন কি? চিকিৎসকরা এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। জেনে নিন কেন কোলে ল্যাপটপ কিংবা প্যান্টের পকেটে মোবাইল রাখা ক্ষতিকর- 

কোলে ল্যাপটপ রাখলে যে ক্ষতি হয়

Picture

কোনো কাজ করার সময় ল্যাপটপ থেকে অতিরিক্ত তাপমাত্রা নির্গত হয়। কোনো পুরুষ যখন কোলে ল্যাপটপ নিয়ে কাজ করেন তখন তার অণ্ডকোষ সেই তাপমাত্রা শুষে নেয়। তখন শরীরের ওই অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে যা সুস্থ ও স্বাভাবিক শুক্রাণু উৎপাদন ব্যাহত করে। 

চিকিৎসকদের মতে, সুস্থ ও স্বাভাবিক শুক্রাণু উৎপাদনের জন্য পুরুষের অণ্ডকোষের তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকা প্রয়োজন।

আরও পড়ুন: কমোডের চেয়েও বেশি নোংরা ল্যাপটপ, পরিষ্কার করার উপায় জানুন

দীর্ঘ সময় কোলে ল্যাপটপ নিয়ে কাজ করলে অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকার কারণে শুক্রাণুর উৎপাদন ব্যাহত হয়। এমনকি শুক্রানোর নড়াচড়ার ক্ষমতা কমে যায় এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

Picture

পকেটে মোবাইল রাখলে যে ক্ষতি হয়

এদিকে, প্যান্টের সামনের পকেটে মোবাইল ফোন রাখার অভ্যাসও একইভাবে প্রজনন অঙ্গকে ঝুঁকির মুখে ফেলে। মোবাইল ফোন সচল থাকাকালীন সেটি থেকে অনবরত কম মাত্রার রেডিওফ্রিকোয়েন্সি বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এই তরঙ্গ কোষের ভেতর অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এই স্ট্রেস শুক্রাণুর গুণগত মান ও কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ

ঝুঁকি কমানোর উপায়

Picture

সম্ভাব্য ঝুঁকি এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে-

ল্যাপটপ সবসময় টেবিল, ল্যাপটপ স্ট্যান্ডের ওপর রেখে ব্যবহার করুন। প্রয়োজনে কুলিং প্যাডও ব্যবহার করতে পারেন। 

টানা ল্যাপটপ ব্যবহার না করে কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন। দীর্ঘ সময় পা চেপে বসে থাকবেন না। 

মোবাইলের ক্ষেত্রে সেটি প্যান্টের সামনের পকেটে না রেখে ডেস্কে, ব্যাগে কিংবা পেছনের পকেটে রাখতে পারেন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর