রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

লিপস্টিক লেপ্টে যায়? সাজের সময় কাজে লাগান এই ছোট্ট ট্রিকস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

লিপস্টিক লেপ্টে যায়? সাজের সময় কাজে লাগান এই ছোট্ট ট্রিকস
লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায়

যেকোনো সাজের প্রধান আকর্ষণে লিপস্টিক। তবে লিপস্টিক পরবেন আর সেটা লেপ্টাবে না তা কি করে হয়? যতই দামি ও ম্যাট ফিনিশ লিপস্টিক পরুন না কেন, পছন্দের কোনো খাবার খাওয়ার সময়ে তা একটু লেপ্টাবেই। টাচ-আপে সেটা ঠিক করা গেলেও ঝামেলা বাঁধে যখন দুই তিন শেডের লিপস্টিক মিশিয়ে ঠোঁট রাঙান। আর এই শেডের লিপস্টিক নষ্ট হলে তা চটজলদি ঠিক করাও মুশকিল। চিন্তার কারণ নেই। অস্বস্তিকর এই পরিস্থিতি এড়াতে আপনার জন্য নিয়ে এলাম ছোট কিছু ট্রিকস, যা মেনে চললে টানা ৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন নিশ্চিন্তে-

লিপস্টিক দীর্ঘস্থায়ী করার সহজ উপায়

Picture

ঠোঁট স্ক্রাব করা: লিপস্টিক পরার আগে ঠোঁটের মরা চামড়া তুলে ফেলা জরুরি। তাই ঠোঁটে ভালো করে স্ক্রাব করুন। ঘরে লিপ স্ক্রাবার না থাকলে কফি বা চিনির সঙ্গে সামান্য লেবুর রস বা মধু মিশিয়ে সহজেই স্ক্রাব বানিয়ে নিতে পারেন।

আরও পড়ুন: লিপস্টিক বানান নিজেই 

বেস তৈরি: স্ক্রাব করার পর ঠোঁটের ওপর হালকা করে কনসিলার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হয়, লিপস্টিকের আসল রং ফুটে ওঠে। ভালো লিপ প্রাইমার থাকলে সেটিও ব্যবহার করতে পারেন।

Picture

লিপ লাইনারের ব্যবহার: লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই লিপ লাইনার দিয়ে আউটলাইন এঁকে নিন। এতে চারপাশের চামড়ায় লিপস্টিক ছড়িয়ে পড়ে না।

আরও পড়ুন: ম্যাট লিপস্টিক দিলেই ঠোঁট ফাটে, কী করবেন?

সঠিক টেক্সচার নির্বাচন: দীর্ঘস্থায়ী মেকআপের জন্য ম্যাট ফিনিশ বা সেমি ম্যাট লিপস্টিক বেছে নিন। ক্রিম বেসড লিপস্টিক আর্দ্রতার কারণে খুব সহজেই লেপ্টে যায়।

Picture

লেয়ারিং টেকনিক: ঠোঁটে একবারে কয়েক শেড লিপস্টিক না ঘষে লেয়ারিং করুন। প্রথমে পাতলা করে এক কোট লিপস্টিক পরুন। এরপর একটি টিস্যু দিয়ে হাল্কা করে চেপে ধরে বাড়তি অংশ শুষে নিন। তারপর ওপরে আরও এক কোট লিপস্টিক লাগান।

আরও পড়ুন: লিপস্টিকের বাংলা কী? জানেন না বেশিরভাগ মানুষ

পাউডার দিয়ে সেট করা: লিপস্টিক ব্যবহারের শেষ ধাপে সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ঠোঁট সেট করে নিন। তবে গ্লসি লুক পছন্দ হলে সামান্য লিপ গ্লস লাগাতে পারেন। 

খাওয়াদাওয়ার সময়েও লিপস্টিক ঠিক রাখবেন যেভাবে

Picture

তৈলাক্ত খাবারে সতর্কতা: তেল বা চর্বিযুক্ত খাবার লিপস্টিককে দ্রুত গলিয়ে দেয়। তাই খাওয়ার সময়ে কিছুটা সতর্ক থাকুন।

স্ট্র ব্যবহার: পানি, কোল্ড ড্রিংকস বা যেকোনো ধরনের পানীয় পানের সময় সরাসরি গ্লাসে চুমুক না দিয়ে স্ট্র ব্যবহার করুন।

জরুরি কিট: ব্যাগে সবসময় একটি টিস্যু পেপার, লিপ লাইনার এবং লিপস্টিক রাখুন। খাওয়ার আগে ঠোঁট টিস্যু দিয়ে হালকা ব্লট করে নিলে রং ছড়াবে না। তবে খাওয়ার পর ঘেঁটে গেলে টিস্যু দিয়ে সেটি আলতো করে মুছে নতুন করে টাচ আপ করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর