বর্ষার সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তন। মেঘের আনাগোনা, বৃষ্টিভেজা জানালা আর জলভরা পুকুরে ফুটে থাকা পদ্মফুলের স্নিগ্ধতা আমাদের অনুভূতির অবিচ্ছেদ্য অংশ। বর্ষার এই রূপ, প্রকৃতি ও ভালোবাসার মুহূর্তকে পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে রঙ বাংলাদেশ।
বাংলার ঐতিহ্যে পদ্ম পবিত্রতা ও প্রেমের প্রতীক। শান্ত জলের বুকে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য এবং পদ্মের নান্দনিকতাকে অনুপ্রাণিত করে তৈরি করা হয়েছে এই নতুন সংগ্রহ। এবারের বর্ষা আয়োজনে শাড়ি ও পাঞ্জাবির বিশেষ ম্যাচিং সিরিজ এনেছে প্রতিষ্ঠানটি। জলরঙের কোমল আভা, পদ্মের পাপড়ির নকশা এবং জলের বৃত্তাকার তরঙ্গের মোটিফ প্রতিটি পোশাকে এনেছে ভিন্ন মাত্রা।

দম্পতিদের কথা মাথায় রেখে ডিজাইন করা এই পোশাকগুলোয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। আরামদায়ক কাপড় ও পরিমিত রঙের ব্যবহারে তৈরি এই সংগ্রহটি বর্ষার প্রকৃতি ও ভালোবাসার অনুভূতিকে আরও রাঙিয়ে তুলবে। প্রিয়জনের সঙ্গে বর্ষার দিনগুলো উদযাপনে এই পোশাকগুলো হতে পারে দারুণ সঙ্গী।
রঙ বাংলাদেশের সকল ব্র্যান্ড আউটলেটে এই সংগ্রহ পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরে বসে কিনতে ভিজিট করুন এই ওয়েবসাইট অথবা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। বৃষ্টিস্নাত দিনের স্নিগ্ধতা ও পদ্মফুলের সৌরভে এবারের বর্ষা হয়ে উঠুক আরও আনন্দময়।
এজেড




