মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া একদমই উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া একদমই উচিত নয়

বিবাহ একটি সামাজিক ও আইনি বন্ধন, যা শুধু ভরণ-পোষণ বা সংসারের দায়িত্বের ওপর নির্ভর করে না; বরং এটি টিকে থাকে দুইজন মানুষের পারস্পরিক মানসিক বোঝাপড়ার ওপর। দাম্পত্য জীবনে মানসিক শান্তি ও সুন্দর সম্পর্কের জন্য জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের পূর্বে যোটক বা রাশির বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিপরীতমুখী স্বভাবের মানুষের মধ্যে বনিবনা হওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করতে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ এড়িয়ে চলা উচিত, তার একটি তালিকা নিচে দেওয়া হলো-

মেষ ও বৃষ: মেষ রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা স্বভাবের হওয়ায় বৃষ রাশির সঙ্গে তাদের মিল হওয়া কঠিন।

বৃষ ও ধনু: বৃষ রাশির মানুষরা লক্ষ্যে স্থির ও সৎ থাকেন, অন্যদিকে ধনু রাশি তাদের থেকে ভিন্ন প্রকৃতির হওয়ায় এই জুটি অযোগ্য বলে বিবেচিত।

মিথুন ও মকর: এই দুটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী, তাই এদের সম্পর্ক খুব একটা সুখকর হয় না।

কর্কট ও কুম্ভ: কর্কট রাশি অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে আবেগের আধিক্য কম থাকে, যা মানসিক দূরত্বের কারণ হতে পারে।

love_1739470785168

সিংহ ও বৃশ্চিক: সিংহ রাশির জাতকরা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও স্বাধীনচেতা, তারা অন্যের বশ্যতা স্বীকার করতে চান না, তাই বৃশ্চিক রাশির সাথে তাদের বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে।

কন্যা ও ধনু: কন্যা রাশির মানুষের পরোপকারী স্বভাবের সাথে ধনু রাশির প্রতিযোগিতামূলক মানসিকতার বড় ধরনের অমিল দেখা যায়।

তুলা ও কন্যা: তুলা রাশির মানুষ নিজের চিন্তা-ভাবনায় বেশি মশগুল থাকেন, যা কন্যা রাশির সেবাধর্মী মানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃশ্চিক ও মেষ: বৃশ্চিক রাশির মানুষরা নরম মনের জীবনসঙ্গী পছন্দ করেন, যা মেষ রাশির ক্ষেত্রে সাধারণত দেখা যায় না।

আরও পড়ুন: ব্রেকআপের কত দিন পর প্রেম করা উচিত?

ধনু ও বৃষ: ধনু রাশির ব্যক্তিরা নিজের কাজে ব্যস্ত থাকেন, আর বৃষ রাশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় এই জুটির মধ্যে বোঝাপড়ার অভাব ঘটে।

মকর ও মিথুন: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর রাশির জন্য মিথুন রাশিকে সবচেয়ে খারাপ ম্যাচ হিসেবে গণ্য করা হয়।

কুম্ভ ও কর্কট: কুম্ভ রাশির ব্যক্তিরা অনেক বিষয়ে যত্নশীল হলেও কর্কট রাশির সাথে তাদের মানসিক মেলবন্ধন খুব একটা শুভ হয় না।

মীন ও কন্যা: এই দুই রাশির পারস্পরিক স্বভাবের পার্থক্যের কারণে তাদের বিবাহিত জীবন সুখী হওয়া প্রায় অসম্ভব।

উপযুক্ত রাশির সঠিক বিচার এবং একে অপরের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করলে দাম্পত্য জীবন অনেক বেশি সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে ওঠে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর