বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ব্রেকআপের কত দিন পর প্রেম করা উচিত?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:২৬ এএম

শেয়ার করুন:

ব্রেকআপের কত দিন পর প্রেম করা উচিত?
ব্রেকআপের কত দিন পর প্রেম করা উচিত?

ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া অত্যন্ত স্বাভাবিক। দীর্ঘদিনের সঙ্গী বা প্রিয় মানুষটিকে হারানোর পর মন ভেঙে যাওয়া, আত্মবিশ্বাস নড়বড়ে হওয়া কিংবা নতুন করে কাউকে ভরসা করতে ভয় পাওয়া, এই অনুভূতির মধ্য দিয়ে কমবেশি অনেকেই যান। ব্রেকআপের পর সবার মনেই একটি বড় প্রশ্ন ঘুরপাক খায়, আর তা হলো, সম্পর্ক ভেঙে যাওয়ার কতদিন পর নতুন সম্পর্কে জড়ানো ঠিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সম্পর্ক বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, তবে একটি বিষয়ে সবাই একমত যে, এর কোনো নির্দিষ্ট সময়সীমা বা ক্যালেন্ডার নেই।

দ্রুত নতুন সম্পর্কে যাওয়ার ঝুঁকি


বিজ্ঞাপন


অনেকেই দুঃখ ও একাকীত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তড়িঘড়ি করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, এটি মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। আগের সম্পর্কের তিক্ততা ও ক্ষত মন থেকে পুরোপুরি মুছে না গেলে, নতুন সম্পর্কেও অবিশ্বাস ও অহেতুক সংশয় কাজ করতে থাকে। যে মানুষটি নিজের মনের ক্ষত নিয়ে নতুন সম্পর্কে প্রবেশ করেন, তিনি নিজের আবেগকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই শোক কাটিয়ে ওঠার আগেই নতুন সম্পর্কে ঝাঁপ দেওয়া দীর্ঘমেয়াদী শান্তির পরিবর্তে আরও বড় সমস্যার কারণ হতে পারে।

How-To-Break-Up-Respectfully-Banner_1200px.jpg

সময় নয়, মানসিক প্রস্তুতিই আসল

ব্রেকআপ কত দিনের ছিল বা কতদিন সম্পর্ক টিকেছিল, তার চেয়েও বড় বিষয় হলো- মানসিকভাবে আপনি সেই সম্পর্কের সাথে কতটা জড়িয়ে ছিলেন। অনেক সময় তিন মাসের সম্পর্কের ক্ষত সামলাতে তিন বছরের সম্পর্কের চেয়েও বেশি সময় লাগে। তাই নতুন সম্পর্কের সিদ্ধান্ত ক্যালেন্ডারের পাতায় সময় গুনে নেওয়ার বিষয় নয়। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিগত মানসিক প্রস্তুতির ওপর। আপনি কি আগের সম্পর্কের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন? আপনি কি কাউকে পুনরায় বিশ্বাস করার সাহস ফিরে পেয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর যখন ইতিবাচক হবে, তখনই বুঝবেন আপনি নতুন শুরুর জন্য প্রস্তুত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে প্রেম করার ৭ সুবিধা

নিজেকে বোঝার জন্য ব্যক্তিগত সময়

সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। এই সময়ে অনেকেই নিজেকে ব্যস্ত রাখতে যোগব্যায়াম, সিনেমা দেখা, বই পড়া কিংবা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার মতো কাজে নিজেকে মনোনিবেশ করান।

upset-young-couple-illustration-broken-heart-color-background-relationship-problems_495423-47234

বিশেষজ্ঞ মাইশা ব্যাটেলের মতে, এই বিষয়গুলো কেবল মন ভালো রাখতেই সাহায্য করে না, বরং নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতেও সহায়তা করে। তবে নিজেকে গুটিয়ে না রেখে বা প্রেম থেকে ভয় না পেয়ে, নিজের ভালো-লাগা ও মন্দ-লাগার বিষয়গুলো আলাদা করুন। প্রয়োজনে পছন্দের বিষয়গুলো লিখে রাখুন। এমন ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে জীবনের মূল স্রোতে দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করবে।

নতুন সম্পর্কে জড়ানোর আগের সতর্কতা

মানসিকভাবে প্রস্তুত হওয়ার পর যখন আপনি নতুন সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন হুট করে কোনো বড় প্রতিশ্রুতি বা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সম্পর্কের শুরুতেই সরাসরি কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আপনি কী পছন্দ করেন আর কী অপছন্দ, তা সঙ্গীকে স্পষ্টভাবে জানানোর মাধ্যমেই স্বচ্ছতা তৈরি হয়। এছাড়া ডেটে যাওয়ার আগে মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করুন। নতুন সম্পর্ক মানেই আগের তিক্ত স্মৃতি ভুলে যাওয়া নয়, বরং প্রতিটি সম্পর্ক থেকে নতুন করে নিজেকে চেনা এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা।

50_Journal_Prompts_For_Couples_Looking_To_Strengthen_Relationship_4492f2d4-20ad-4daf-8453-8b9e8710a909_2048x2048

স্বাভাবিক ছন্দে ফেরার উপায়

একাকীত্ব কাটাতে সামাজিক মেলামেশা বা মানুষের সাথে যোগাযোগ রাখা ভালো। ডেটিং বা মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করার প্রয়োজন নেই, বরং ধীরে ধীরে নতুন মানুষের সঙ্গে মিশতে শুরু করুন। পারস্পরিক বোঝাপড়া যখন গভীর হবে, তখন নিজে থেকেই বুঝতে পারবেন সম্পর্কের পরবর্তী ধাপের জন্য আপনারা প্রস্তুত কি না। জোর করে কিংবা তাড়াহুড়া করে কোনো সম্পর্কে না জড়িয়ে, বিষয়টি স্বাভাবিকভাবে চলতে দিন। মনে রাখবেন, ব্রেকআপ মানেই জীবনের শেষ নয়, বরং এটি সঠিক মানুষটির খোঁজে নতুন পথে হাঁটার একটি সুযোগ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর