প্রেম বা বিয়ের ক্ষেত্রে সাংবাদিকতা পেশার মানুষরা অনেক সময় অনেকের অপছন্দের তালিকায় থাকেন। কাজের অনিয়মিত সময় কিংবা প্রচণ্ড চাপের কারণে তাদের সময় দেওয়া কঠিন মনে হতে পারে। তবে বাস্তবতাকে কাছ থেকে দেখলে দেখা যায়, একজন সাংবাদিকের সঙ্গে জীবন শেয়ার করা বেশ কিছু ইতিবাচক অভিজ্ঞতায় পরিপূর্ণ হতে পারে। সাংবাদিকের সঙ্গে প্রেম করার ৭টি দারুণ সুবিধা এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।
১. সৃজনশীল ও প্রাণবন্ত সাহচর্য
বিজ্ঞাপন
একজন সাংবাদিক প্রতিদিন নানা ঘটনাকে গল্পের মতো করে উপস্থাপন করেন। তাদের এই সৃজনশীলতা সম্পর্কের অন্দরেও ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে কাটানো সময়ে একঘেয়েমি আসার সুযোগ নেই; যেকোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে অবিরাম কথা বলা যায়, যা আপনাকে সবসময় সতেজ রাখবে।

২. তথ্যের ভাণ্ডারে আপনি এগিয়ে
বিশ্বজুড়ে কী ঘটছে, কোন বিষয়ের পেছনের ঘটনা কী, সাংবাদিকরা তা অন্যদের চেয়ে দ্রুত জানেন। তাদের সঙ্গে সম্পর্কের সুবাদে আপনিও দেশ-বিদেশের সাম্প্রতিক সব বিষয়ে আপডেট থাকবেন, যা আপনার নিজের জ্ঞান ও স্মার্টনেস বাড়াতে দারুণভাবে সাহায্য করবে।
বিজ্ঞাপন
৩. মাল্টিটাস্কিংয়ে দক্ষ
সাংবাদিকদের কাজ করতে হয় প্রচণ্ড চাপের মধ্যে। অগণিত কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা তাদের রক্তে মিশে থাকে। এই দক্ষতা তারা ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করেন। কর্মক্ষেত্রের ব্যস্ততার মাঝেও তারা আপনার প্রতি ভালোবাসা এবং যত্ন বজায় রাখতে বেশ পটু।

৪. গভীর গোপনীয়তা ও বিশ্বাসের মর্যাদা
সাংবাদিকতার মূল ভিত্তিই হলো নির্ভরযোগ্যতা। গুরুত্বপূর্ণ তথ্য বা উৎস গোপন রাখা তাদের পেশাগত দায়িত্ব। এই স্বভাবের কারণে আপনার ব্যক্তিগত গোপনীয়তা এবং আপনাদের মধ্যকার সম্পর্কের বিশ্বাস সবসময় তাদের কাছে নিরাপদ ও সুরক্ষিত থাকবে।

৫. স্পেসের গুরুত্ব বোঝেন
সাংবাদিকরা নিজেরা ভীষণ ব্যস্ত থাকেন, তাই তারা সঙ্গীর ব্যক্তিগত স্বাধীনতার বা 'স্পেস'-এর প্রয়োজনীয়তা খুব ভালো বোঝেন। তুচ্ছ বিষয় নিয়ে সারাক্ষণ জেরা করা বা অতি-নিয়ন্ত্রণ করার চেয়ে তারা আপনাকে নিজস্ব সময় দিতে বেশি পছন্দ করেন এবং বিনিময়ে আপনার কাছ থেকেও তাই আশা করেন।
৬. মনোযোগী শ্রোতা ও হৃদয়বান
দিনভর নানা মানুষের গল্প শোনা আর সমস্যা সমাধান করার কারণে সাংবাদিকরা জন্মগতভাবেই চমৎকার শ্রোতা। আপনার ছোটখাটো কোনো ইঙ্গিত কিংবা কষ্টের কথাও তারা খুব সহজেই ধরতে পারেন। তাদের বিশাল হৃদয়ের কারণে অন্যের বিপদে এগিয়ে যাওয়ার প্রবণতাও তাদের মধ্যে প্রবল থাকে।
আরও পড়ুন: ফটোগ্রাফারের সঙ্গে প্রেম করবেন যেসব কারণে
৭. রোমাঞ্চকর জীবন ও ইভেন্ট অ্যাক্সেস
সাংবাদিকের সঙ্গী হওয়ার একটি বড় বাড়তি সুবিধা হলো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া। শহরের সেরা ইভেন্ট, সিনেমার প্রিমিয়ার কিংবা খেলাধুলা বা কনসার্টের টিকিট জোগাড় করা তাদের জন্য সহজ একটি বিষয়। তাদের সঙ্গে আপনার জীবন হবে অনেক বেশি বৈচিত্র্যময় ও অভিজ্ঞতায় পূর্ণ।
এজেড




