সারা বছরজুড়েই মাংস তো খাওয়া হয়ই। কিন্তু কোরবানির সময় যেন মাংসের স্বাদ বেড়ে যায় বহুগুণ। অনেকের মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? কোরবানির মাংস কেন এত মজা লাগে? এর পেছনে কি কোনো রহস্য আছে? না কি পুরোটাই মনস্তাত্ত্বিক বিষয়?
কোরবানির মাংস কাটার পর দ্রুত রান্না করা, তাজা ও চর্বির উপস্থিতি, এবং উৎসবের আনন্দ— সব মিলিয়ে স্বাদে এক দারুণ পার্থক্য তৈরি হয়। এর পেছনের মূল কারণগুলো হলো-
বিজ্ঞাপন

তাজা ও ফ্রেশ মাংস:
কোরবানির মাংস সাধারণত জবাইয়ের পরপরই রান্না করা হয়। এই মাংসে প্রাকৃতিক আর্দ্রতা ও পুষ্টিগুণ পুরোপুরি বজায় থাকে। ফ্রিজে রাখা বা কেনা মাংসে এমনটা থাকে না। তাই স্বাভাবিকভাবেই কোরবানির স্বাদ আগে বেশি।
মাংসের বন্ডিং ও টেস্টি টিস্যু:
তাৎক্ষণিকভাবে কাটা মাংসে গ্লাইকোজেন (Glycogen) ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটি মাংসের ফাইবারকে নরম করে এবং রান্নার সময় প্রাকৃতিক রসালোভাব ধরে রাখে, ফলে মাংস তুলতুলে ও সুস্বাদু হয়।

চর্বি ও হাড়ের মিশ্রণ:
কোরবানির মাংসে চর্বির পরিমাণ কিছুটা বেশি থাকে, যা রান্নার সময় গলে মাংসের ভেতর ঢুকে যায় এবং এর ফ্লেভার বহুগুণ বাড়িয়ে দেয়।
বেশিবার না ধোয়া:
কসাইরা সাধারণত গরু জবাইয়ের পর কয়েকধাপে মাংস ধুয়ে নেন। বাসার আনার পর সেই মাংস ফের ধোয়া হয়। আবার অসাধু ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় মাংসে পানি পুশ করেন। বারবার ধোয়া এবং পানির কারণে মাংসের স্বাদ কমে যায়। কিন্তু কোরবানির মাংস প্রয়োজনের অতিরিক্ত ধোয়া হয় না। তাই প্রাকৃতিক স্বাদ বজায় থাকে। একই কারণে বিয়ে বাড়ির মাংস সুস্বাদু হয়ে থাকে।

উৎসবের আমেজ:
পরিবারের সবাই মিলে একত্রে খাওয়ার মানসিক তৃপ্তি ও উৎসবের আমেজ যেকোনো খাবারের স্বাদই বাড়িয়ে তোলে। এটিও কোরবানির মাংস মজা লাগার অন্যতম একটি কারণ।
এনএম




