ময়নামতির ইতিহাস, শালবনের স্নিগ্ধতা আর কুমিল্লার লোকজ সংস্কৃতির আবহে নতুন করে রঙের ছোঁয়া দিতে আবারও কুমিল্লায় ফিরছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। দীর্ঘদিন পর কুমিল্লায় শুরু হচ্ছে এই ব্র্যান্ডটির নতুন এক অধ্যায়, যা কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এক নতুন মেলবন্ধন তৈরি করবে।
বৈশাখের বিশেষ কালেকশন ও বাঙালিয়ানা
বিজ্ঞাপন
সামনে আসা বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখকে কেন্দ্র করে নতুন এই আউটলেটটি সাজানো হয়েছে বিশেষ বৈশাখী কালেকশনে। প্রতিটি পোশাকে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া এবং লোকজ শিল্পের নিপুণ নকশা। শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট ও ফ্রকসহ বিভিন্ন ধরনের পোশাক ও এক্সেসরিজ নিয়ে সাজানো এই আউটলেটটি থেকে কুমিল্লাবাসী তাদের বৈশাখী কেনাকাটা সম্পূর্ণ করতে পারবেন।
পুরো পরিবারের জন্য একই থিমের পোশাক
বৈশাখের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এখানে রয়েছে ‘ফ্যামিলি সিরিজ’ কালেকশন। বাবা-মা এবং ছেলে-মেয়েসহ পুরো পরিবারের জন্য একই রঙ ও থিমের পোশাক পাওয়া যাবে। এছাড়াও যুগলদের জন্য ‘কাপল’ ও ‘ডুয়েট’ সিরিজের পোশাক থাকছে এই নতুন সংগ্রহে।

বিজ্ঞাপন
উদ্বোধনী ধামাকা: ২০% ছাড়ের অফার
কুমিল্লায় নতুন ঠিকানায় যাত্রা শুরু উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে রঙ বাংলাদেশ। বৈশাখের কেনাকাটাকে আরও আনন্দদায়ক ও সাশ্রয়ী করতে প্রতিটি কেনাকাটায় থাকছে ২০ শতাংশ ফ্ল্যাট ছাড়।
আরও পড়ুন: বৈশাখী সাজে গ্রামীণ চেক
অবস্থান ও অনলাইন সুবিধা
কুমিল্লার রানী বাজার রোডের আলবির টাওয়ারের ২য় তলায় এই নতুন আউটলেটটি অবস্থিত। সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি গ্রাহকরা অনলাইনেও যুক্ত থাকতে পারবেন। আউটলেটের নিজস্ব ফেসবুক পেজের (www.facebook.com/rgbd.cumilla) মাধ্যমে ঘরে বসেই নতুন কালেকশন দেখা এবং পছন্দের পোশাকটি অর্ডার করার সুবিধা রয়েছে।
ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বৈশাখী উৎসবে নিজেকে রাঙাতে রঙ বাংলাদেশ-এর এই নতুন ঠিকানা কুমিল্লাবাসীর জন্য এক অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
এজেড




