বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ইফতারে স্বাস্থ্যকর রাশিয়ান সালাদ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

ইফতারে স্বাস্থ্যকর রাশিয়ান সালাদ

রোজ রোজ ইফতারে ভাজাপোড়া খাওয়ার অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়। এতে নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। ইফতারে বানিয়ে ফেলতে পারেন ভিনদেশী পদ রাশিয়ান সালাদ। কীভাবে তৈরি করবেন জানুন রেসিপি- 

উপকরণ


বিজ্ঞাপন


মেয়নেজ
ক্রিম
সাদা গোলমরিচের গুঁড়ো
ব্রাউন সুগার
লবণ
সেদ্ধ ডিম

salad_1

সবজির মধ্যে লাগবে সেদ্ধ আলু
গাজর
মটরশুঁটি

ফল হিসেবে নিতে পারেন আপেল
আঙুর
আনারস
কলা


বিজ্ঞাপন


salad-2

প্রণালি

এক কাপ মেয়নেজের সঙ্গে ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে ফ্লাফি বানিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করা আলু, গাজর কিউব করে কেটে নিতে হবে। মিশিয়ে নিতে হবে মটরশুঁটিগুলোও। আপেল, আঙুর, আনারস, কলা কিউব করে কেটে নিতে হবে। এতে ছড়িয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। এতে ফলের রং অটুট থাকবে।

দুটো ডিম সেদ্ধ করে কিউব করে কেটে নিতে হবে। সবশেষে আগেই বানিয়ে রাখা ফ্লাফির সঙ্গে কেটে রাখা ফল, সবজি ও ডিম মিশিয়ে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। ব্যাস, সহজে তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর