রাগ মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। কেউ রাগ হলে তা প্রকাশ করেন, কেউবা চেপে রাখেন। চুপ করে থাকেন। অনেকেই মনে করেন, রাগ দেখানো মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। রাগ দেখালে সঙ্গে সঙ্গে অশান্তি শুরু হবে। ভাবেন, রাগ প্রকাশ না করলেই সুন্দর থাকবে বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক সবকিছুই।
কিন্তু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দীর্ঘদিন রাগ চেপে রাখলে শরীর আর মনের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
বিজ্ঞাপন

‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এর Stress & Mental Health’ এর রিপোর্ট অনুযায়ী, রাগ দমন করলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল দীর্ঘদিন সক্রিয় থাকে। ফলে- রক্তচাপ বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে, হজমের সমস্যা দেখা দেয়, ঘুম খারাপ হয়।
দিনের পর দিন মনের মধ্যে রাগ চেপে রেখেছেন? কারো ওপর রাগলে তাকে কিছু বলতে না পেরে নিজের ওপরই রাগ ঝারছেন? জানেন কী গবেষণা কী বলছে? গবেষণা বলছে, রাগ চেপে রাখার অভ্যাস থেকে ধীরে ধীরে অ্যাংজাইটি, বিষণ্ণতা, প্যানিক অ্যাটাক হঠাৎ অতিরিক্ত রাগ বিস্ফোরণ, এর মতো সমস্যা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, রাগ চেপে রাখা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নয়। এতে মানসিক চাপ জমতে থাকে, যা মনের ভেতর জমতে জমতে একসময় শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন-
প্রশ্ন হচ্ছে, রাগ প্রকাশ করলেই কি বিপদ কমে যাবে? বিশেষজ্ঞরা বলছেন, রাগ প্রকাশ করা জরুরি। তবে তা আক্রমণাত্মকভাবে নয়। শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করলে মানসিক চাপ কমে এবং সম্পর্কও ভালো থাকে।

মনোবিদরা মনে করেন, রাগকে দমন নয় বরং নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করাই মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারি।
নিজের রাগকে সামলাবেন কীভাবে? সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিন, নিজের মনের কথা স্পষ্ট করে অপরপক্ষকে জানান। প্রয়োজনে ডায়েরি লেখার অভ্যাস করুন। মনের অনুভূতি লিখলেও মানসিক স্বস্তি মেলে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন জরুরি। প্রয়োজনে মনোবিদের সাহায্য নিন।
এনএম




