শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

এক মাস ফাস্টফুড থেকে দূরে থাকলে শরীরে যা ঘটবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

এক মাস ফাস্টফুড থেকে দূরে থাকলে শরীরে যা ঘটবে
ফাস্টফুড শরীরের জন্য খুবই ক্ষতিকর

বাড়তি ওজন, বুকে ব্যথা, পা ফোলা, পেটে যন্ত্রণা কিংবা অন্য কোনো সমস্যা। চিকিৎসকের কাছে গেলেই শুনতে হয় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ফাস্টফুড খাওয়া কমাতে হবে।কর্মব্যস্ত জীবনে প্রায় আমাদের বাইরের খাবার খাওয়া হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয়জনের সঙ্গে ডেট, পরিবারের সবাই মিলে উৎসব কিংবা অফিসে কাজের ফাঁকে খাওয়া—সঙ্গী হয় মুখরোচক সব ফাস্টফুড। 

এসব ফাস্টফুড কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে তেল, লবণ আর চিনির আধিক্য থাকে। বেশিরভাগ ফাস্টফুড তৈরি হয় ময়দা দিয়ে। তাই সুস্থ থাকতে ফাস্টফুড খাওয়া ছাড়তেই হবে। অনেকের মনে প্রশ্ন জাগে, এক মাস ফাস্টফুড থেকে দূরে থাকলে কী ঘটবে শরীরে? চলুন জানা যাক- 


বিজ্ঞাপন


weight_loss

কমবে ওজন 

বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই এর মতো ফাস্টফুডে রয়েছে ক্যালোরির ভাণ্ডার। পাশাপাশি এসব খাবারে আছে চিনি ও ফ্যাট। তাই ফাস্টফুড খেলে ওজন বাড়ে। এক মাস এসব খাবার থেকে দূরে থাকলে কমবে ওজন।

অ্যাসিডিটি থেকে মুক্তি 

ফাস্টফুড সহজে হজম হয় না। ফলে দেখা দেয় গ্যাস্ট্রিক, বুক জ্বালা-পোড়া, পেট ফাঁপার মতো সমস্যা। ফাস্টফুড থেকে দূরে থাকলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে। গ্যাস, অ্যাসিডিটি কাছে ঘেঁষতে পারবে না। 

heart

হার্টের উপকার হবে 

ফাস্টফুড খেলে বাড়তে পারে এলডিএল বা খারাপ কোলেস্টেরল। এর ফলে হার্টের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। তাই ফাস্টফুড খাওয়া ছাড়লে হার্টের হাল ফিরবে। 

কমবে সুগার লেভেল 

ফাস্টফুড রক্তের সুগার বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরা ভুলেও এমন খাবার খাওয়া উচিত নয়। এমনকী যাদের প্রিডায়বেটিস রয়েছে, তারা ফাস্টফুড খাওয়া ছাড়লে উপকার পাবেন।

heart1

হাড়ের জোর বাড়বে 

নিয়মিত ফাস্টফুড খেলে হাড় দুর্বল হয়ে পড়ে। অপরদিকে এমন খাবার খাওয়া ছাড়লে হাড়ের জোর বাড়বে। কমবে ইউরিক অ্যাসিডের সমস্যা। 

ত্বক হবে উজ্জ্বল 

ত্বকের হাল বিগড়ে দিতে পারে ফাস্টফুড। টানা এক মাস এসব ভাজাভুজি খাবার থেকে দূরে থাকলে বাড়বে ত্বকের জেল্লা। কমবে ব্রণের সমস্যাও। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর