বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

ডায়াবেটিস হলে কি যৌন আকাঙ্ক্ষা কমে যায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

ডায়াবেটিস হলে কি যৌন আকাঙ্ক্ষা কমে যায়?

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসকে মাদার অব ডিজিজ বলা হয়। কারণ অসংখ্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হৃদরোগ, কিডনির জটিলতা, স্ট্রোক ইত্যাদি। 

প্রশ্ন জাগে, অন্যান্য সমস্যার পাশাপাশি ডায়াবেটিস কি যৌন স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে? সম্প্রতি গবেষণায় জানা গেল এই প্রশ্নের উত্তর। 


বিজ্ঞাপন


diabetes1

হ্যাঁ, ডায়াবেটিস যৌন ইচ্ছাকেও প্রভাবিত করতে পারে। পুরুষ ও নারী উভয়েরই যৌন জীবনকে প্রভাবিত করে এই সমস্যাটি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে, ডায়াবেটিস রোগীদের যৌন সমস্যার ঝুঁকি বেশি থাকে। 

ফোর্টিস সিডিওসি হাসপাতালের ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি বিভাগের পরিচালক ডাঃ রিতেশ গুপ্তের মতে, ডায়াবেটিস স্নায়ু, রক্ত সঞ্চালন এবং হরমোনকে প্রভাবিত করে, যা যৌন জীবনকেও প্রভাবিত করতে পারে। পাশাপাশি মানসিক চাপের কারণেও যৌন জীবন ব্যাহত হতে পারে। 

diabetes2


বিজ্ঞাপন


যৌন আকাঙ্ক্ষার ওপর ডায়াবেটিসের প্রভাব: 

এনআইএইচ-এর তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের কারণে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। ফলে প্রেমের প্রতি তাদের আগ্রহ কমে যেতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে- উত্তেজনা, উদ্বেগ, অলসতা, ওজন বৃদ্ধি, ঘন ঘন প্রস্রাবের সংক্রমণ, ইরেক্টাইল ডিসফাংশন এবং প্রজনন ক্ষমতা হ্রাস।

ডায়াবেটিসের কারণে নারীদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা হ্রাস, যোনিপথের শুষ্কতা, সহবাসের সময় ব্যথা, মূত্রনালির সংক্রমণ ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। 

diabetes3

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে করণীয়: 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। প্রয়োজনে ইনসুলিন গ্রহণ করুন। 

খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, গাজর, মটরশুঁটি, ব্রকলি, ফ্রেশ ফল এবং বাদাম। পাশাপাশি প্রতিদিন অল্প সময় হলেও ব্যায়াম করুন। 

diabetes4

কম্পিউটার, ল্যাপটপ এবং টিভির সামনে বেশিক্ষণ বসে থাকবেন না। মানসিক চাপ কমাতে ভালো বই পড়ুন কিংবা গান শুনুন। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি। রোজ অন্তত ৮ ঘণ্টা ঘুমান। ধূমপান, অ্যালকোহল এবং ক্যাফেইন এড়িয়ে চলুন।

diabetes5

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি যৌন সমস্যায় ভুগলে না লুকিয়ে একজন যৌন বিশেষজ্ঞের সাহায্য নিন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর