সুন্দর থাকতে কে না চান? সুন্দর ত্বক সবার নজর কাড়ে। কিন্তু শীত এলে যেন পুরো সৌন্দর্য মলিন হয়ে পড়ে। হাত আর মুখের যত্ন নেওয়া হলেও অবহেলায় থেকে যায় পা। আর তাই পায়ের দিলে চোখ দিলেই দেখা যায় গোড়ালি ফাটা, রুক্ষ, রোদে পুড়ে কালচে হওয়া ত্বক।
শীতের দিনে পায়ের যত্ন নিবেন কীভাবে? রূপটান বিশেষজ্ঞদের মতে, মুখের জন্য যেমন উজ্জ্বল ত্বকের জন্য মৃতকোষ দূর করার দরকার হয়, তেমনি পায়ের জন্যও দরকার এক্সফলিয়েটর বা স্ক্রাবার। কীভাবে ঘরে পা স্ক্রাব করবেন জানুন তার উপায়-
বিজ্ঞাপন

পায়ের জন্য স্ক্রাবার বানাবেন কীভাবে?
বাড়িতে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়েই পায়ের স্ক্রাবার বানিয়ে ফেলতে পারেন। তাতে পায়ের ত্বক মসৃণ তো হবেই, পায়ের পাতে লাগবে সুন্দর।
উপকরণ
গোলাপ জল- ১ চা চামচ
সি সল্ট- আধা কাপ
পুদিনা পাতা কুচি- এক মুঠ
চারটি গোলাপ ফুলের পাঁপড়ি
অলিভ অয়েল- ১ চা চামচ
ঠান্ডা পানি

কীভাবে তৈরি করবেন?
প্রথমে সি সল্ট আর গোলাপ জল অল্প ঠান্ডা পানিতে মেশান। খেয়াল রাখবেন যেন সি সল্ট গলে না যায়। এবার এতে কুচানো পুদিনা পাতা আর গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে নিন। ওই মিশ্রণে ১ চা চামচ অলিভ অয়েল মেশান। খেয়াল রাখুন মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায় আবার খুব গাঢ়ও না হয়। ঘনত্ব থাকবে বাজার চলতি স্ক্রাবারের মতোই থকথকে।
আরও পড়ুন- শীতকালে পায়ের যত্নে করণীয়
কীভাবে স্ক্রাবার ব্যবহার করবেন?
পা অল্প ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। মিশ্রণটি ভালো করে পায়ের পাতায় ও গোড়ালিতে ঘষুন। দু’পায়ে অন্তত ১৫ মিনিট ঘষতে হবে আলতো হাতে। ১৫ মিনিট পরে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে বার তিনেক এই স্ক্রাবার ব্যবহার করুন। এতে পা হয়ে উঠবে সুন্দর ও ট্যান ফ্রি।
এনএম

