মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ওল যেভাবে রান্না করলে গলা চুলকাবে না 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ওল যেভাবে রান্না করলে গলা চুলকাবে না 

কম-বেশি সবার পরিচিত একটি সবজি ওল। মাটির নিচে জন্মানো এই কন্দ সবচেয়ে বেশি পাওয়া যায় বর্ষায়। তবে ওলের সঙ্গে পুরনো প্রবাদ জড়িয়ে আছে। বলা হয়, ‘ওল খেলে, গলা ধরে’। অনেকে এই ভয়ে ওল খান না। তবে এরও সমাধান আছে। 

তার আগে চলুন জেনে নেওয়া যাক ওল খেলে গলা চুলকায় কেন? এই সবজিতে আছে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস। এজন্যই মুখ আর গলা চুলকায়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক পুষ্প।


বিজ্ঞাপন


ool2

ভালোভাবে রান্না না করলে ওলের কারণে গলায় চুলকানি হতে পারে। পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রান্না করতে হবে ওল। বেশি তাপমাত্রায় কষিয়ে রান্না করলে ওল খেলে গলা ধরবে না। 

ওল কচু রান্না করার আগে অন্তত ৩০ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখুন। এতে কষ বের হয়ে যাবে। লবণ মাখানো কচু একটি ছিদ্রযুক্ত জালিতে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিন। এরপর পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিন।

ool3


বিজ্ঞাপন


ওল রান্না করার সময়ে অনেকটা রসুন কুচি আর সামান্য তেঁতুল বা লেবুর রস দিন। রান্না শেষ করার ৫ মিনিট আগে লেবু বা তেঁতুল তরকারিতে দেবেন। এভাবে রান্না করলে খাওয়ার সময়ে গলা ধরবে না। এছাড়া রসুন কুচি তেলে ভেজেও ব্যবহার করতে পারেন। 

ওলের তরকারিতে বেশি করে টমেটো ব্যবহার করুন। এটি লেবুর রস, তেঁতুলের বিকল্প হিসেবে কাজ করবে। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর