বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

সম্পর্ক

এই ৫ ধরনের পুরুষদের অপছন্দ করেন নারীরা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

WOMEN

পুরুষদের এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা নারীদের অপছন্দ। এসব পুরুষরা নারীদের দু চোখের বিষ! এদের সঙ্গে ভাব-ভালোবাসা তো দূরে থাক, এড়িয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ  করেন নারীরা। ভাবছেন নিশ্চয়ই, কাদের কাদের থেকে দূরে থাকেন নারীরা? আসুন জেনে নেওয়া যাক।

​স্বার্থপর পুরুষ


বিজ্ঞাপন


নারীরা সাধারণত নিজের জন্য এমন একজন পুরুষকে চান, যিনি তার জন্য সবকিছু করতে রাজি থাকবেন। তবে অনেক পুরুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে অন্যদের কথা ভাবার তাদের আর কোনও জায়গা থাকে না। আর এমন পুরুষদেরই এড়িয়ে চলেন নারীরা। তাই আপনারও যদি সব সময় নিজের স্বার্থ দেখে চলার অভ্যাস থাকে, তাহলে শুধরে যান। চেষ্টা করুন নিজের পরিবারের, নিজের বন্ধুবান্ধবদের জন্য একটু স্বার্থত্যাগ করার। আশা করছি, তাহলেই নারীদের মন পাবেন।

LOVE-3

মিথ্যাবাদী পুরুষ

অনেকে কারণে-অকারণে মিথ্যে বলেন। আর সেই সুবাদে পরিবারের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলে তাদের মিথ্যুক বলে পরিচিতি তৈরি হয়। যার ফলে কোনো নারী আর তাদের কাছে ঘেঁষতে চান না। তাই আপনারও যদি এমন দুর্নাম থাকে, তাহলে আজ থেকেই নিজের ভুল শুধরানোর কাজে লেগে পড়ুন। এক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে মিথ্যে বলবেন না। ব্যস, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দুর্নাম ঘুচবে। তারপর পছন্দের নারী আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অন্যের সঙ্গে কীভাবে কথা বললে ব্যক্তিত্ব প্রকাশ পায়?

যেসব পুরুষের অনেক নারী সঙ্গ লাগে

কিছু কিছু পুরুষ আবার একই সময়ে অনেকের সঙ্গে প্রেমলীলায় ব্যস্ত থাকেন। আর তাদের এই বদভ্যাস যখন নারী মহলের সামনে চলে আসে, তখন তারা সমবেতভাবে সেই পুরুষকে বয়কট করেন। তাই আপনার মধ্যেও যদি এই বদভ্যাস থাকে, তাহলে আজ থেকেই নিজেকে শুধরে নেওয়ার কাজে লেগে পড়ুন। সবদিক থেকে চোখ সরিয়ে শুধু একজনকে ভালোবাসার চেষ্টা করুন। তাহলেই দেখবেন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

LOVE

বেশি কথা বলা পুরুষ

অনেক পুরুষের জ্ঞানের শেষ নেই। তারা সময় পেলেই মন খুলে জ্ঞান দিতে শুরু করে দেন। তাই পরিচিতদের মধ্যে তাদের নাম দাঁড়ায় সবজান্তা। আর এমন পুরুষদের থেকে শতহস্ত দূরে থাকেন নারীরা। তাই আপনারও যদি কথায় কথায় জ্ঞান দেওয়ার অভ্যাস থাকে, তাহলে একটু চুপ করে যান। নিজের জ্ঞান নিজের মধ্যেই সঞ্চিত রাখুন। তাহলেই দেখবেন নারীরা আপনার দিকে আকৃষ্ট হবেন। তাই আজ থেকেই নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়ুন।

GRIL

নেশাতেই সব শেষ​

আজকাল অনেকের কাছেই নেশাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁরা নিয়মিত নেশা করেন। আর এমনতর পুরুষকে দেখলেই ভয় পেয়ে যান নারীরা। তারা এদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে চান। তাই প্রেমের জোয়ারে ভাসতে চাইলে নেশার ফাঁদ কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। এই কাজটা করলেই কিন্তু পছন্দের মহিলার মন পাবেন। এমনকি আপনার শরীর ও স্বাস্থ্যের হালও ফিরবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর