শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

পানীয়

চা রোজই পান করেন, অথচ চায়ের বাংলা জানেন না কেউই!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১০:১০ এএম

শেয়ার করুন:

চা রোজই পান করেন, অথচ চায়ের বাংলা জানেন না কেউই!

জীবন একবার হলেও চা পান করেননি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না। ছেলে থেকে বুড়ো-সকলেরই পছন্দ চা। সকাল কিংবা বিকালের নাস্তার পর চায়ে চুমুক না দিলে যেনো দিনটাই বৃথা! পরিচিত এই পানীয় কিন্তু বাংলাদেশে উদ্ভব হয়নি। এমনি আপনার পরিচিত চা শব্দটিও কিন্তু বাংলা ভাষার নয়। 

আরও পড়ুন: পাসওয়ার্ডের বাংলা জানেন কি? 

আপনি জানলে অবাক হবেন চা শব্দটি চীনাদের। চা শব্দটি চীনা ভাষা থেকে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে চায়ের বাংলা শব্দ কোনটি? এই প্রশ্নের উত্তর নেই অনেকেরই কাছে। 

tea6

পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় পানীয় চা। বিশ্বের কয়েক শ কোটি মানুষ রোজ সকালে চা পান করেন। 

tea2

জনপ্রিয় পানীয়টি চীন থেকে উদ্ভূত হয়েছিল। চা শব্দটি এসেছে চীনা ভাষা থেকে। কথিত আছে যে, চীনের রাজা শেং নুং চায়ের নাম দেন চা। ধীরে ধীরে এটি চা নামেই বিখ্যাত হয়ে ওঠে।

tea-pic

তাহলে চীনের এই জনপ্রিয় পানীয়টিরও কী বাংলা নাম আছে? বাংলায় চা-কে কী বলে জানেন? আসলে, চা চীনা শব্দ হলেও এর এত বেশি জনপ্রিয়তা যে সময়ের সঙ্গে সঙ্গে এটি বাংলা অভিধানেও জায়গা করে নিয়েছে। তাই একে আলাদা কোনো নামে ডাকা হয় না। বাংলা ভাষাতেও চা-কে চা বলা হয়। তবে তৈরির পদ্ধতি অনুসারে এর অনেক নাম রয়েছে। 

tes4

উইকিপিডিয়ার তথ্য মতে, চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায় যা চাপাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর