রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রঙ বাংলাদেশের পোশাকে গ্রীষ্মকালীন মূল্যছাড় চলছে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

রঙ বাংলাদেশের পোশাকে গ্রীষ্মকালীন মূল্যছাড় চলছে

গ্রীষ্মের এই তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখনই বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে মূল্যছাড়ের অফার। এই গরমে সকলকে স্বস্তি দিতে কেনাকাটার সাশ্রয়ে রঙ বাংলাদেশের বেশিরভাগ আউটলেটে চলছে সামার সেল অফার। এই অফারে থাকবে নির্দিষ্ট পণ্যে ফ্লাট ৩০% মূল্যছাড়।

এই অফারে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস (থ্রি পিস), শার্ট, টপস, টিউনিকের অনন্য সকল ডিজাইনের কালেকশন। এছাড়াও অনেকগুলো এক্সক্লুসিভ পোশাকেও ছাড় পাওয়া যাবে। যার ডিজাইনে  তৈরি  হয়েছে একটিই পোশাক  ফলে ভাগ্যবান ক্রেতা কিনতে পারবেন তার জন্যে ইউনিক ডিজাইনের স্বতন্ত্র পোশাক।

rong

রঙ বাংলাদেশের ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার, মোহাম্মদপুর টোকিও স্কয়ার, বারিধারার যমুনা ফিউচার পার্ক, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, নারায়ণগঞ্জের চাষাড়া, ব্রাহ্মণবাড়িয়ার এলেন কোর্ট, মাদারীপুরের নতুন শহর, গোপালগঞ্জের পাঁচুরিয়া নিউ মার্কেট, খুলনার সোনাডাঙ্গা মোড়, কিশোরগঞ্জের রথখোলা, বগুড়ার জলেশ্বরীতলা, হবিগঞ্জের বদিউজ্জামান খাঁন রোড, নেত্রকোনার বড় বাজার, কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে অবস্থিত আউটলেট সমূহে এই অফারটি চলবে ১৫ মে পর্যন্ত।

আরও পড়ুন: বিবি রাসেলের ফ্যাশন শো দেখে মুগ্ধ আম্মান

গরমে বাইরে না বের হয়েও উপভোগ করতে পারেন এই অফারের সুবিধা। ঘরে বসেই পোশাকগুলো কিনতে পারবেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের মাধ্যমেও। অনলাইন অর্ডারের প্রতিটি পণ্যে থাকবে ক্যাশ অন ডেলিভারির সুযোগ। সারাদেশে হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন অগ্রিম কোন পেমেন্ট না করেই।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর