মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

দাঁত না মাজা হতে পারে হার্ট অ্যাটাকের কারণ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

দাঁত না মাজা হতে পারে  হার্ট অ্যাটাকের কারণ

সুস্থ আর রোগহীন দাঁত পেতে প্রতিদিন দাঁত ব্রাশ করা জরুরি। নিয়মিত না মাজলে দাঁতের ক্ষতি হয় এ কথা সবার জানা। তার সঙ্গে এবার যোগ হয়েছে নতুন আতঙ্ক। বেশ কিছু গবেষণা অনুযায়ী, দাঁতের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ এমনকি ক্যানসারের। 

ভারতীয় উপমহাদেশে পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হন মাথা ও ঘাড়ের ক্যানসারে। এসব ক্যানসারের সঙ্গে কমবেশি কোথাও না কোথাও সংযোগ থাকে তামাকের। প্রতিবছর অসংখ্য মানুষ মুখের ক্যানসারেও আক্রান্ত হন। এই ক্যানসারের পেছনে সবচেয়ে বেশি দায়ী তামাক খাওয়ার অভ্যাস এবং দাঁতের প্রতি অযত্ন। 


বিজ্ঞাপন


teeth1

ওরাল হেলথ অবসারভেটারির এক সমীক্ষা অনুযায়ী, কেবল ৪৫ শতাংশ ভারতীয় দিনে দু’বার করে দাঁত মাজেন। যেখানে চিন, কলম্বিয়া, ইতালি ও জাপানের মতো দেশে ৭৮ থেকে ৮৩ শতাংশ মানুষ দু’বেলা নিয়ম করে ব্রাশ করেন। 

এই সমীক্ষায় আরও দেখা গেছে, অন্যান্য দেশের তুলনায় ভারতীয়দের মধ্যে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি। আর তাই দাঁতের বেশি ক্ষতি হয় ভারতীয়দের। দাঁতের ক্যাভিটি থেকেই দেখা দেয় আলসার, শরীরে ভিটামিন বি-র ঘাটতি, আয়রনের ঘাটতির মতো সমস্যা। 


বিজ্ঞাপন


teeth2

দাঁতের যত্নে করণীয় 

দিনে দু’বার দু’মিনিট ধরে দাঁত ব্রাশ করা উচিত। সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে খাবার খাওয়ার ৩০ মিনিট পরে দাঁত ব্রাশ করুন। অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করতে হবে। তিন মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে। 

ব্রাশ ব্যবহারের আসল নিয়মও জানতে হবে। পাশাপাশি নয়, উপর-নীচে ব্রাশ করতে হবে। যেকোনো খাবার খাওয়ার পর ভালো করে পানি দিয়ে কুলকুচি করতে হবে। এসময় আঙুল দিয়ে মাড়ি মাসাজ করতে হবে। 

teeth3

খুব মিষ্টি জাতীয় বা আঠালো খাবার বা পানীয় এড়িয়ে চলতে হবে। বেশি করে পানি পান করতে হবে। দাঁত ভালো রাখতে লেবু ও পেয়ারা জাতীয় ফল বেশি করে খাওয়া উচিত। কারো কারো দাঁত বেশ ধারালো হয়। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে দাঁত ঘষে সমান করে নিন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর