রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

স্বপ্নে মৃত প্রিয়জনের সঙ্গে কথা বলতে দেখলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

স্বপ্নে মৃত প্রিয়জনের সঙ্গে কথা বলতে দেখলে কী হয়? 

স্বপ্ন সবাই দেখে। কেউ জেগে, কেউ ঘুমিয়ে। বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন অর্থের ব্যাখ্যা দিয়েছেন। অনেক সময়ই স্বপ্ন আমাদের ঘুম থেকে উঠেও মনে থেকে যায়। 

স্বপ্ন কম-বেশি সবাই দেখে। এটি স্বাভাবিক বিষয়। কিছু স্বপ্ন হয় আনন্দের। আবার কিছু কষ্টের। বিশেষজ্ঞদের মতে ঘুমিয়ে দেখা স্বপ্নের ব্যাখ্যা থাকে। অনেকসময় ঘুম থেকে জাগার পরও কিছু স্বপ্ন আমাদের মনে থেকে যায়। এসব স্বপ্নই নানা ঘটনার ইঙ্গিত দেয়। 

dream1

স্বপ্নশাস্ত্র অনুযায়ী এমন স্বপ্নের বিভিন্ন অর্থ রয়েছে, ইঙ্গিত রয়েছে। স্বপ্নে যদি কোনো মৃত প্রিয় ব্যক্তিকে দেখা যায় যে তিনি কাঁদছেন কিংবা রাগ দেখাচ্ছেন, তবে বুঝতে হবে এর মাধ্যমে তিনি কোনো সংকেত দিচ্ছেন। 

স্বপ্নশাস্ত্র মতে, এমনটা এই ইঙ্গিত দেয় যে আপনি এমন কোনো কাজ করছেন যা পরিবারের মৃত ব্যক্তিটি পছন্দ করছেন না। এই কারণেই তিনি কাঁদছেন বা রাগ করছেন। এর অর্থ হলো, তিনি আপনাকে এই কাজটি থেকে রুখতে চাচ্ছেন। কিংবা এই কাজে ক্ষতির আশঙ্কা রয়েছে। 

dream2

কেউ মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমাতে যান। আবার অনেকে ঘুমান স্বস্তি নিয়ে। ঘুমের আগে যা মাথায় ঘুরে বেড়ায় তা অনেকসময় স্বপ্ন হয়ে ধরা দেয়। তবে এমন কিছু স্বপ্ন আছে যা কোনো ইঙ্গিত বহন করে। 

স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি আপনার সঙ্গে কথা বলেন, তাহলে সেই স্বপ্ন শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমনটাই মনে করেন স্বপ্ন বিশেষজ্ঞরা। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন স্বপ্ন বলে দেয় সামনের দিনগুলো ভালো কিছু হতে যাচ্ছে। কোনো কাজ ফেলে রাখলে তা শুরু করতে পারেন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর