বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে চাইলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে চাইলেন
সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার আইনজীবীরা সময়ের এই আবেদন দাখিল করেন।

আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের তলবে এদিন ফুয়াদের সশরীরে হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আদালত অবমাননার কারণ দর্শানোর কথা ছিল ব্যারিস্টার ফুয়াদের। তবে তিনি ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এ কারণে তারা সশরীরে হাজিরার জন্য এক মাস সময় চেয়ে আবেদন করেছেন।

এর আগে গত ১ নভেম্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল-১। নোটিশে তাকে সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বুধবারের দিন ধার্য  হয়েছিল।

সম্প্রতি এবি পার্টির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 'কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হচ্ছে' বলে অভিযোগ তোলেন ব্যারিস্টার ফুয়াদ।

তার এই মন্তব্য ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হলে বিচারপ্রক্রিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন ও আদালতের মর্যাদাহানির অভিযোগে এই আদালত অবমাননার পদক্ষেপ নেওয়া হয়।

আরএনবি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর