মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে মন্ত্রণালয়কে চিঠি দেবে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে মন্ত্রণালয়কে চিঠি দেবে প্রসিকিউশন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিতরণের উদ্যোগ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ‘এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে আটটি মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে আসামিদের বিভিন্ন দণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের অনেকেই পলাতক রয়েছেন। তারা যেন কোনোভাবেই এসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, সে আশঙ্কা থেকেই সম্পত্তিগুলো দ্রুত সরকারের হেফাজতে নেওয়ার আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি জানান, রায়ের নির্দেশনা বাস্তবায়নে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের সম্পত্তি অবিলম্বে নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।

আমিনুল ইসলাম বলেন, ‘আপাতত শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে চিঠি দেওয়া হবে। পরবর্তীতে নিলাম বা যথাযথ আইনি প্রক্রিয়ায় এসব সম্পত্তি বিক্রি করা হবে। সেখান থেকে পাওয়া অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে গণ–অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের ব্যবস্থা করবে সরকার।’

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর