বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

১৪ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার পুরোনো ফৌজদারি মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

১৪ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার পুরোনো ফৌজদারি মামলা নিষ্পত্তি
ফাইল ছবি

মামলাজট কমাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নেওয়া বিশেষ পদক্ষেপে মাত্র ১৪ কার্যদিবসে ৬২ হাজার ৮০২টি পুরোনো ফৌজদারি বিবিধ (ক্রিমিনাল মিস) মামলা নিষ্পত্তি হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাইকোর্টের ১২টি ফৌজদারি মোশন বেঞ্চেই এক দিনে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৫৪টি পুরোনো মামলা।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত পুরোনো ফৌজদারি বিবিধ মামলা এবং পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৬৯ হাজার ৭০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট হ্রাস এবং সামগ্রিক বিচার ব্যবস্থায় গতিশীলতা আনার লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চসমূহে এ বিশেষ কার্যক্রম চলছে।

এর আগে চলতি বছরের ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে শুনানির মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এ বিশেষ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর