সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ক্যাঙারু কোর্টের রায়’ মন্তব্যে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

‘ক্যাঙারু কোর্টের রায়’ মন্তব্যে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী
সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। তারা হলেন- হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

এদিকে, মামলার শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর অন্যান্য মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় এদিন উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতির কারণে আদালত অবমাননার মামলাটির শুনানি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য রয়েছে।আদালতে ওইদিন দুই আইনজীবীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। 

এ সময় অ্যাডভোকেট মো. আজহার উল্লাহ ভূইয়া ও মো. নুরুন্নবী বুলবুল উপস্থিত ছিলেন। আদালত অবমাননার মামলায় অভিযুক্ত দুই আইনজীবী মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা।

এ বিষয়ে ওইদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই আইনজীবী যথারীতি ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তবে ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শুনানি পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর