রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও রূপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও রূপা
সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও  ফারজানা রূপা।

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক প্রশ্ন করার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানির কথা রয়েছে।

হাজির করা তিন সাংবাদিক হলেন— ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ২৪ আগস্ট এই তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী তাদের আদালতে হাজির করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন বলে প্রসিকিউশনের অভিযোগ।

অভিযোগে বলা হয়, সাংবাদিকদের সেই সব প্রশ্নের সূত্র ধরেই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। পরবর্তীতে এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্ট জুড়ে দেশজুড়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর