রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

তথ্য গোপন করে মামলা তালিকাভুক্তি, হাইকোর্টে আইনজীবীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

তথ্য গোপন করে মামলা তালিকাভুক্তি, হাইকোর্টে আইনজীবীকে জরিমানা

তথ্য গোপন করে একই মামলা অন্য বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করার ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত। এই আইনজীবীর নাম- মোহাম্মদ আজিজুর রহমান।

রোববার (৯ আগস্ট)  বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বলেন, ‘বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের ১৫ নম্বর সিরিয়ালে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের একটি জামিন আবেদন শুনানির জন্য ছিল। তবে শুনানির আগেই আমি জানতে পারি যে, এই মামলাটি ইতিপূর্বে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছে। সেই তথ্য গোপন করে এখানে পুনরায় মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে তলব করে ব্যাখ্যা চান হাইকোর্ট। তবে তিনি এ বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এরপর আদালত আইনজীবীর এমন কর্মকাণ্ডকে ‘প্রতারণা’ হিসেবে গণ্য করে আবেদনটি সরাসরি খারিজ করে দেন এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

তবে তথ্য গোপন করার ঘটনায় আসামির আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। 

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।’

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর