বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ
সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় তাকে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাকে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের বিচারপতি ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা সূত্রে গতকাল সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১ এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন। লতিফ সিদ্দিকীর সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর