রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে এক আইনজীবীর রিট
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (১৫ জুন) অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

তবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, দায়ের করা এই রিটের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

গত ১১ জুন স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। একইসঙ্গে হাসপাতালটিকে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিন। এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।

ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করলেও পরে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর