বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

জামিনে মুক্ত শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১২:৫১ এএম

শেয়ার করুন:

জামিনে মুক্ত শওকত মাহমুদ
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ।

সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানা গেছে।


বিজ্ঞাপন


কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলায় গ্রেফতার দেখানোর পর তিনি এতদিন কারাগারে ছিলেন। জামিন মঞ্জুর হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর চলতি বছরের ৩০ মার্চ তাকে একই সন্ত্রাসবিরোধী মামলায় পুনরায় গ্রেফতার দেখানো হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। 


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে দায়ের করা মামলায় তার নাম যুক্ত করা হয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর