শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাজার রক্ষায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

মাজার রক্ষায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ফাইল ছবি

সম্প্রতি ক্ষমতার পালাবদলের পর দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে দেশের সব মাজার রক্ষায় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

স্বরাষ্ট্র, জনপ্রসাশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং ওয়াকফ প্রসাশকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে৷

আরও পড়ুন

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।

গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিটটি করেন মাইজভান্ডারীর অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে রিটকারী আইনজীবী দাবি করেন।

এআইএম/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর