শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার
ধামরাইয়ে মাজারে হামলা-ভাংচুর (ফাইল ছবি)

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোর বিরুদ্ধে যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের সুফি মাজার ও মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলো নিয়ে যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার তীব্র নিন্দা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তিকে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কাজ করছে। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে আরও বলা হয়, বাংলাদেশ হাজার বছর ধরে সকল বিশ্বাসের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের দেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে, আমরা সম্প্রীতির দেশ হিসেবে থাকব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কোনো ধরনের পক্ষপাত ছাড়াই দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর