শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

প্রধান বিচারপতির সাক্ষাত পাননি শাহজাহান ওমর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

প্রধান বিচারপতির সাক্ষাত পাননি শাহজাহান ওমর
ফাইল ছবি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাক্ষাত পাননি বিএনপির দলচ্যুত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে আসেন তিনি। তবে কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রধান বিচারপতির দফতর থেকে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) সকালে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে এসেছিলেন।


বিজ্ঞাপন


যদিও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসার বিষয়টি অস্বীকার করেন সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। তিনি বলেন, রেজিস্ট্রার কার্যালয়ে একটা কাজে এসেছিলাম। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আমার পুরনো দল। নিজ ঠিকানায় ফিরে এসেছি।

এআইএম/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর