শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০২:১১ এএম

শেয়ার করুন:

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি । ফাইল ছবি

চার বছর আগে পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তার উপস্থিতিতে স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। অন্যদিকে, জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত ১০ হাজার টাকা বন্ডে এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিএনপির ৩ আইনজীবী নেতার জামিন

এ্যানির জামিনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বলেন, এ মামলার এজাহারে শহিদ উদ্দিন চৌধুরীর নাম ছিল না। এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৯ জন। তবে, চার্জশিটের সময় ৪০ নম্বর আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। আজ আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

এর আগে, গত ২৬ অক্টোবর এ্যানিকে ২০১৯ সালের নাশকতার এই মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। পুলিশের কাজে বাধাদানের অভিযোগ তুলে এ মামলাটি দায়ের করা হয়েছিল। তবে এদিন পাবলিক প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আব্দুল্লাহ আবু উপস্থিত না থাকায় জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। তাদের আবেদন মঞ্জুর আদালত ২৩ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর